মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

সাতক্ষীরার শ্রীউলায় এলজিইডির রাস্তার কাজে অনিয়মের অভিযোগ


সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার শ্রীউলায় চৌধুরীর বাড়ির পাশ থেকে গলঘেঁষিয়া নদীর ব্রিজ পর্যন্ত ৩৪৫ মিটার রাস্তার সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সিডিউল অনুযায়ী কোনো কাজ হচ্ছে না বলে দাবী জানিয়েছেন এলাকাবাসী। রাস্তার এই দ্বায়সারা কাজটি করছেন মেসার্স আলভি এন্টারপ্রাইজ ঠিকাদারী প্রতিষ্ঠান। রাস্তাটির সংস্কারের জন্য বরাদ্দ ২৭ লক্ষ টাকা কিন্তুু রাস্তার কাজ নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ করছে এলাকাবাসীর।

সরেজমিনে দেখা যায়, রাস্তাটির ম্যাকাডাম করা হয়েছে সেটা নিন্মমানের ইটের খোয়া দিয়ে। ইট ভাটা থেকে দুই নম্বর ও তিন নম্বর আদলা ইট তার মধ্য বেশির ভাগ আমা ইট এনে তা ভেঙে ম্যাকাডাম তৈরি করে ওই রাস্তার কাজে ব্যবহার করতে দেখা গেছে।নিন্মমানের নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তার কাজ করায় কিছুদিন পর রাস্তাটি আবার আগের মতো হয়ে যাবে বলে এলাকাবাসী মন্তব্য করেন।

এ বিষয়ে শ্রীউলা গ্রামের স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, বালুর সঙ্গে মেশানো হয়েছে মাটি ও আমা ইট দিয়ে কাজ করায় এ রাস্তাটি দ্রুত নষ্ট হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। রাস্তার কাজটি যেভাবে হওয়ার কথা সেই ভাবে হচ্ছে না। এই রাস্তার কাজটি ঠিকাদার ব্যাপক অনিয়ম করছে। নামমাত্র রাস্তার কাজটি করছে। এই রাস্তাটি সংস্কারের দির্ঘদিন খুঁড়ে রাখায় কাজ না করার কারণে এলাকার মানুষের যাতায়াতের চরম ভোগান্তিতে পোহাতে হচ্ছে। এই রাস্তার কাজ করার সময় ওবদা ভেঁড়িবাদ কেটে মাটি নিয়ে দ্বায়সারা কাজ করছে।

স্থানীয় বাসিন্দা আমজাদ হোসেন জানান, আমরা গ্রামবাসী নদীর ওপারে যাওয়ার জন্য একটাই রাস্তা সেটা করা হচ্ছে আমার ইটের খোয়া দিয়ে আর ওয়াপদার মাটি কেটে রাস্তায় ব্যাবহার করছে এটা কিভাবে সম্ভব। আমরা গ্রামবাসী এই ঠিকাদারকে বলছি কিন্তুু তিনি কোন তোয়াক্কা না করে কাজ চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে ৭নং শ্রীউলার ইউনিয়নের ১নং ওর্ডের মেম্বার আবু হাসান বলেন,রাস্তাটি দীর্ঘদিন অচল হয়ে পড়ে ছিল এই কাজটি আমি থেকে এনেছি যদি রাস্তার কাজে অনিয়ম হয় অবশ্যই নিউজ প্রকাশ করবেন ।

এ বিষয়ে মের্সাস আলভি এন্টারপ্রাইজের সাফ ঠিকাদার মোঃ রশিদ বলেন, রাস্তার কাজে সব ঠিকঠাক মতো করা হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ সঠিক না। আরো বলেন স্থানীয় কিছু লোকজন আমাদের কাজে বাধা সৃষ্টি করছে। আমার সাথে খারাপ আচারণ করেছে।

এ বিষয়ে আশাশুনি এলজিডির প্রকৌশলী অনিন্দ জানান, রাস্তাটির অনিয়ম হওয়ার কোন সুযোগ নাই। রাস্তাটি দীর্ঘদিন পড়ে আছে ঠিকাদার আসেনা মিস্ত্রি দিয়ে কাজ করাচ্ছে।আমি এবিষয়ে খোঁজ নিচ্ছি রাস্তার অনিয়ম করলে তার জন্য ঠিকাদারকে তার দ্বায় গ্রহন করতে হবে।


Tag
আরও খবর