মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

দেবহাটায় সেচ্ছাসেবী সংগঠন আমাদের টিম মানবিক পরিবারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


সাতক্ষীরা দেবহাটায় সেচ্ছাসেবী সংগঠন আমাদের টিম মানবিক পরিবারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় আমাদের টিমের সকল সদস্যদের সার্বিক ব্যাবস্থাপনায় দেবহাটা রূপসী ম্যানগ্রোভে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে আমাদের টিম মানবিক পরিবারের নির্বাহী প্রধান শেখ মনিরুল ইসলামের সভাপতিত্বে এবং টিমের উপ-পরিচালক এস এম ইমরান হোসেন ও সখিপুর ইউনিয়নের নারী সদস্য সোনিয়া খাতুনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমি সুপার ভাইজার মিজানুর রহমান, উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি) ইমরান হোসেন, ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ও ব্লিস ইন্টারন্যাশনাল অ্যাকাডেমির চেয়ারম্যান আবু হাসান, প্রভাষক ইবাদুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সমাজসেবক রবিউল ইসলাম, রবিউল ইসলাম চয়ন, জাকির হোসেন, আসাদুজ্জামান, সুমন হোসেন, আনজুআরা খাতুন, উত্তম কুমার রায় প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপ-পরিচালক মারুফ বিল্লাহ, দিলীপ দাস নীল, শুভংকর রায়, প্রসেনজিৎ সরকার, সহকারী পরিচালক আল আমিন হোসেন, ইয়াছিন খান, সাবেক সভাপতি এইচ এম মনির হাসান, সাবেক সহ-সভাপতি নুসরাত জাহান, সাবেক সহ-সম্পাদক মোস্তাকিম বিল্লাহ সহ সকল সদস্য বৃন্দ। অনুষ্ঠানের গত এক বছরে সংগঠনের বিভিন্ন কাজে অবদান ও সংগঠনের নিউজ প্রকাশের জন্য সংগঠনের সাবেক সহ-সভাপতি সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, সর্বাধিক রক্তের ডোনার ম্যানেজ করার জন্য বিপ্লব কুমার, সর্বাধিক সদস্য সংগ্রহের জন্য সংগঠনের উপ-পরিচালক রেজাউল করিম, সকল হিসাব সঠিক ভাবে পরিচালনা করার জন্য সংগঠনের উপ-পরিচালক এস এম ইমরানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পরে কেক কেটে ৩য় পর্ষের পথচলার শুভ সুচনা করা হয়। এর আগে আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় পরিয়ে সংবর্ধনা প্রদান করে সংগঠনের নেতৃবৃন্দরা।

Tag
আরও খবর