দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

অবহেলিত ডাকবাক্স ও ডাকঘর

মো. ফরমান উল্লাহ - প্রতিনিধি

প্রকাশের সময়: 30-11-2024 04:51:54 pm

অবহেলিত ডাকবাক্স  ও ডাকঘর


মোঃ ফরমান উল্লাহ,বিশেষ প্রতিনিধি


অবহেলিত ডাকবাক্স ও ডাকঘর।এখন ডাকঘরে  মানুষ খুব একটা যায় না। বিভিন্ন অফিসের অফিসিয়াল চিঠি ছাড়া গ্রামের মানুষ এখন ডাকঘরে আসে না।মোবাইলে  বাড়িতেই সেরে নেয় ডাকঘরের কাজ। ৯০ দশকের পর থেকে ডাকঘর ও ডাকবাক্সের কদর আস্তে আস্তে কমে আসে।


আমরা ছেট সময় যখন স্কুলে যেতাম তখন গ্রামের মানুষ চিঠির একটি খাম হাতে ধরিয়ে দিয়ে বাবা সোনা ডেকে বলতো চিঠিটা ডাকঘরে দিয়ে আসবে। আমরা তখন স্কুলের ক্লাস শুরুর আগেই চিঠিটা ডাকবাক্সে দিয়ে আসতাম।বর্তমানে ছেলে-মেয়েরা শুধু বইয়ে ডাকঘরের রচনা পড়েছে, বাস্তবে অনেকেই ডাকঘর ও ডাকবাক্স দেখে নি।

য়ারা চাকরি করতো দূরে তাদের আত্মীয় স্বজনরা প্রায় প্রতি দিন ডাকঘরে যেতো কোন চিঠি মানি অর্ডারে টাকা আসছে কি না। যদি কোন চিঠি আসতো আনন্দে দ্রুত বাড়িতে চলে আসতো চিঠির মধ্যে কি লিখছে। যারা লেখাপড়া জানতো না তারা চিঠিটা হাতে নিয়ে বাড়ি-বাড়ি গিয়ে খুঁজতো চিঠিটা পড়ার জন্য।


পাঠক চিঠি পড়া শুরু করতে আর যার চিঠি সে মনযোগ সহকারে শোনতো।চিঠি পড়া শেষ হলে  বাবা সোনা ডেকে বলতো চিঠির প্রতি উত্তর লিখে দেওয়ার জন্য। তখন দূরের আত্মীয় বা যারা শহরে চাকরী করতো চিঠি ছাড়া অন্য কোন মাধ্যম ছিলনা যোগাযোগের।


প্রেমিক প্রেমিকারা ও গোপনে চিঠি লিখত একজন আরেক জনের নিকট।তারা নিজের ঠিকানা ব্যবহার করতো না কেউ জেনে যাবে ভয়ে।তারা বেশীর ভাগ ঠিকানা খালাত/মামাত ভাই-বোনের ঠিকানা ব্যবহার করতো।একটা চিঠির জন্য দিনের পর দিন অপেক্ষা করছে।যখন চিঠি হাতে পেত তখন মন করতে যে সারা দুনিয়াটা তার হাতে পেয়ে গেছে। এত দামী ও কদরের ডাকঘর আর ডাকবাক্স এখন ডাস্টবিনে পরিনত হয়ে গেছে।


ডিজিটাল যুগে আর কে যায় ডাকবাক্সে চিঠি দিতে আর চিঠির উত্তেরের জন্য দিনের পর দিন অপেক্ষা করতে। এখন মোবাইল,কম্পিউটার এবং ল্যাপটপের মাধ্যমে সেকেন্ডের মধ্যে সারা দুনিয়ার খবর জানা যায়। অল্প সময়ে খবর জানতে পারলেও আগের মত আর আনন্দ পাওয়া যায় না।


ডিজিটাল যুগের সাথে পাল্লা দিতে না পেরে চরম অবহেলায় অবহেলিত হয়ে গ্রামের ডাকঘর গুলো যেন অযত্নে পরিত্যাক্ত ঘরের মত অবহেলি হয়ে পড়ে আছে ডাকবাক্স আর ডাকঘর।

আরও খবর