বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

আদমদীঘিতে তিন মাদক কারবারি গ্রেপ্তার : গাঁজা-ট্যাপেন্টাডল উদ্ধার

গ্রেপ্তারকৃত তিন জন।

বগুড়ার আদমদীঘি থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে ২শ ৫গ্রাম গাঁজা ও ৭০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গত শনিবার (২ মে) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- আদমদীঘি উপজেলার ধনতলা গ্রামের সিরাজ শাহার ছেলে হারুনুর রশিদ ওরফে তাহের (৫৭), একই উপজেলার মন্ডবপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে ওমর ফারুক (৩৫) ও কুসুম্বী গ্রামের ইনছের মন্ডলের ছেলে আনিছুর মন্ডল (৫১)।  

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, গত শনিবার সন্ধ্যায় আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালান থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া ‘খ’ সার্কেলের সদস্যরা। এ সময় নসরৎপুর শহীদ মিনারের সামনে মাদক বিক্রি করা কালে ২শ ৫গ্রাম গাঁজাসহ হারুনুর রশিদ ওরফে তাহেরকে এবং নওগাঁ-বগুড়া মহাসড়কের পাশে ডালম্বা গ্রামস্থ তালুকদার অটো রাইস মিলের সামনে থেকে ২০পিস ট্যাপেন্টাডলসহ ওমর ফারুককে গ্রেপ্তার করে থানা পুলিশ। অপরদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা আদমদীঘির কুসুম্বী গ্রামে নিজ বাড়িতে মাদকদ্রব্য বিক্রি করা কালে ৫০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আনিছুর মন্ডলকে গ্রেপ্তার করেন। এ সব ঘটনায় থানায় পৃথক তিনটি মাদক মামলা হয়েছে। গতকাল রবিবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়।

Tag