লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

জেলী পুশ করা তিন ট্রাক চিংড়ি মাছ আটক


সাতক্ষীরায়  ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গতরাত সাড়ে ৮টার দিকে তিন ট্রাক বাগদা ও গলদা চিংড়ি জব্দ করে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।


এসময়  মাছে ওজন বাড়াতে এক প্রকার জেলী মাছে পুশ করে বাজারজাত করনের দায়ে আরিফ হোসেন নামের এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।


বৃহস্পতিবার রাত সড়ে ৮টার দিকে  সদর উপজেলার ঝাউডাঙ্গা বিজিবি চেকপোষ্ট এলাকা থেকে ওই মাছের ট্রাক জব্দ করা হয়।


বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল আশরাফুল হক স্বাক্ষরিত রাত ১১টায় দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


কারাদণ্ড প্রাপ্ত আরিফুল ইসলাম (২২) সদর উপজেলার লাবসা ইউনিয়নের থানাঘাটা গ্রামের জহুরুল মোড়লের ছেলে।


বিজিবি অধিনায়কের দেয়া প্রেসবিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, কতিপয় অসাধু ব্যবসায়ী বাগদা ও গলদা চিংড়ি মাছে ওজন বাড়াতে এক প্রকার জেলী পুশ করে  বিক্রির উদ্দেশ্যে সাতক্ষীরা থেকে খুলনা হয়ে ফেনী, চট্টগ্রাম ও সিলেট গমন করবে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা ও নায়েব সুবেদার মোঃ শামীম আলম নেতৃত্বে একটি দল রাতে ঝাউডাঙ্গা চেকপোষ্ট এলাকায় অভিযান চালিয়ে তিন ট্রাক গলদা, বাগদা চিংড়ি ও দেশীয় বিভিন্ন প্রকার সাদা মাছ জব্দ করেন।


উক্ত অভিযানে আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস ও সাতক্ষীরার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম।


Tag
আরও খবর