লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

লাবসা মুন্সিবাড়ি শাহী জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন



সাতক্ষীরা সদরের ১৩নং লাবসা ইউনিয়নের লাবসা গ্রামে অবস্থিত বহু প্রাচীন ঐতিহ্যবাহী ও নির্মাণশৈলীর অনন্য নিদর্শন লাবসা মুন্সিবাড়ি শাহী জামে মসজিদ পুনঃনির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে বেইজ ঢালাইয়ের মাধ্যমে মসজিদটির পুনঃনির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এসময় অতিথি হিসেবে উপস্থিত থেকে বেইজ ঢালাইয়ে নির্মাণ সামগ্রী ঢেলে মসজিদ পুনঃনির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি.এম নুর ইসলাম, জাতীয় পুরস্কার প্রাপ্ত সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাবসা মুন্সিবাড়ি শাহী জামে মসজিদ কমিটির সভাপতি শেখ হেলালুজ্জামান, সাধারণ সম্পাদক শেখ নূরুল্লাহ, সহ-সভাপতি শেখ আহছানউল্লাহ, শেখ শওকত উল্লাহ, শেখ সিরাজুল ইসলাম, শেখ আব্দুল আওয়াল, শেখ মাসুদ আলী, শেখ আব্দুল খালেক প্রমুখ।

উল্লেখ্য যে, আল্লাহর ঘর এই মসজিদটি ১৬৯৮ সালে নির্মাণ করা হয়। ৩০০ বছরের এই মসজিদটি যেন এই এলাকার মুসল্লিদের ভালোবাসার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এ মসজিদটি দীর্ঘদিন ধরে রেখেছে হাজারো স্মৃতি। বর্তমানে মসজিদের ছাদ খসে পড়ছে। সেখানে একসাথে অনেক মানুষ ভয় ও ঝুঁকির মধ্যে নামাজ আদায় করছিলেন এলাকার মুসুল্লীরা। বহু বছরের পুরনো প্রাচীন এ মসজিদ টি বর্তমানে খুবই ঝুঁকিপূর্ণ হওয়ায় পুননির্মাণ জরুরী হয়ে পড়ে।

মসজিদ পুননির্মাণ করতে প্রচুর অর্থের প্রয়োজন। মহান আল্লাহর ঘর মসজিদ পুনঃনির্মাণে মুসলীম ভাই-বোনদের সকলের আর্থিক সহযোগিতার আহবান জানিয়েছেন মসজিদ কমিটি ও এলাকাবাসী। প্রয়োজনে মসজিদের ব্যাংক হিসাব নং- লাবসা মুন্সি বাড়ি শাহী জামে মসজিদ। উত্তরা ব্যাংক লিমিটেড, সাতক্ষীরা শাখা। একাউন্ট নং-০০১১১০১১১৫৬৬৬। মসজিদ কমিটির সদস্য, মসজিদ পুনঃনির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার মুসুল্লীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লাবসা মুন্সি বাড়ি শাহী জামে মসজিদের ইমাম হাফেজ মীর আবুল কালাম।

 

Tag
আরও খবর