লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সাতক্ষীরা ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্টের সমাপনী অনুষ্ঠান




সাতক্ষীরায় ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রিভেন্টিভ চাইল্ড আর্লি এন্ড ফোর্সড ম্যারেজ প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উত্তরণ ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রজেক্ট ম্যানেজার মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিষ্ণুপদ পাল।

ওয়ার্ল্ড ভিশনের জেন্ডার এন্ড এস আর এইচ আর কো-অর্ডিনেটর তাহমিদা আক্তারের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা লিগ্যাড এইড অফিসার নাসির উদ্দিন ফরাজী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বসির উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার উপ- পরিচালক মোঃ মেহেদী হাসান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, জেলা সমাজসেবা অফিসার সন্তোষ কুমার নাথ, সাংবাদিক আব্দুল বারী, হাফেজ খায়রুল বাশার,  স্কুল শিক্ষার্থী আফিফা আইয়ুব প্রমুখ। ভিজুয়াল প্রেজেন্টেশন উপস্থাপন করেন ওয়ার্ল্ড ভিশনের পাবলিক হেলথ কো-অর্ডিনেটর রাইয়ান কবীর।

এছাড়া বিভিন্ন এনজিও প্রতিনিধি, শিক্ষক, স্বাস্থ্য সেবাদানকারী, বিভিন্ন ম্যানেজমেন্ট কমিটির সদস্য, ধর্মীয় নেতৃবৃন্দ, মহিলা নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদ প্রতিনিধি, পিয়ার গ্রুপ সদস্য, ইয়ুথ ক্লাব সদস্য, মেনকেয়ার গ্রুপ সদস্য, গ্রামীণ সঞ্চয় ও ঋণদান সমিতি সদস্য, সিভিএ সদস্য ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এর অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং বাস্তবায়নকারী সংস্থা উত্তরণ অংশীদারিত্বের ভিত্তিতে বাগেরহাট জেলার বাগেরহাট সদর, মোরেলগঞ্জ ও রামপাল উপজেলা এবং সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর, তালা ও দেবহাটা উপজেলায় বাল্যবিবাহ নিরসন ও প্রতিরোধ এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা উন্নয়নের লক্ষ্যে, বিভিন্ন কার্যক্রম ২০২১ সাল থেকে কাজ করেছে।

সাতক্ষীরা জেলায় ২৬টি ইউনিয়ন ও পৌরসভা ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৭টি কমিউনিটি ক্লিনিক, ১০টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং বিভিন্ন স্থানীয় স্টেকহোল্ডার ও গ্রুপের সদস্যদের নিয়ে প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। এসব প্রতিষ্ঠানে ৭ হাজার ৬৪০ জন ছাত্রীকে প্রতি মাসে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন প্রদান, খেলাধুলার সামগ্রী বিতরণ, করোনাকালীন সময়ে ১০ মাস ব্যাপী সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, চেঞ্জরুম বা কমন রুমের সেলফ, টয়লেট পরিস্কারক সামগ্রী দেওয়া হয়েছে।

এছাড়া ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের টয়লেট ব্যবস্থার সংস্কার কাজ এবং ৪৫টি স্কুলে ছাত্রীদের চেঞ্জরুম স্থাপন, ২৭টি কমিউনিটি ক্লিনিক এবং ১০টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কৈশোর বান্ধব কর্নার স্থাপন এবং প্রয়োজনীয় সামগ্রী প্রদান এবং সেবাদানকারীদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন। সাতক্ষীরা সদর, দেবহাটা ও তালা উপজেলায় স্থানীয় স্টেকহোল্ডারগণের সহায়তায় মোট ৬২টি বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব হয়েছে।


Tag
আরও খবর