মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

জামায়াতের আমীরের আগমন উপলক্ষে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন



বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানের সাতক্ষীরায় আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখা। আজ বুধবার (২৭ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। এসময় অন্যান্যের মধ্যে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের মোঃ আবু সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুল বারী, জেলা নায়েবে আমীর শেখ নুরুল হুদা, সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী মাহবুব আলম, শহর আমীর জাহিদুল ইসলাম, শহর শিবিরের সভাপতি আল মামুন, জেলা সভাপতি ইমামুল হোসেন, শহর জামায়াতের সেক্রেটারী খোরশেদ আলমসহ শতাধিক গণমাধ্যম কমী উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৩০ নভেম্বর সাতক্ষীরা বালক বিদ্যালয় মাঠে দুপুর ২ টায় শুরু হবে সাতক্ষীরা জামায়াতের কর্মী সম্মেলন। সমাবেশে লক্ষাধীক কর্মী অংশ নেবেন।


সংবাদ সম্মেলনে সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল জানান, বিগত ৫ আগস্ট ২৪ এর ছাত্র—জনতার সফল অভ্যুত্থানের মাধ্যমে দেশে একটি শান্তিপূর্ণ পরিবেশ ফিরে এসেছে। দেশে নানা বিষয়ে সংস্কারের মাধ্যমে অর্ন্তবর্তীকালীন সরকার, দেশকে কল্যাণের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিগত দিনে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার ৫৩ বছরে জাতির গণতান্ত্রিক অভিযাত্রা বারবার বিঘ্নিত হয়েছে। দেশবাসি স্বাধীনতার প্রকৃত সুফল ভোগ করতে পারেনি। বিশেষ করে গত সাড়ে ১৫ বছরে একটি ফ্যাসিবাদি সরকার জগদ্দল পাথরে মত জাতির ঘাড়ে চেপে বসেছিল।


এসময় বিশ্ববরেণ্য আলেমে দ্বীন আল্লামা দেলোয়ার হুসাইন সাইদীর ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসির আদেশ ও পরবর্তিতে আমৃত্যু জেল এবং কারাগারেই তার শাহাদাত বরণ, দেশব্যপী গণহত্যা, খুন, গুম, কথিত আয়নাঘরে বন্দী করে অমানবিক নির্যাতন করে পৈশাচিকতার চরম পরাকাষ্ট দেখানো হয়েছে। পাশাপাশি ২০১৪, ২০১৮, ২০২৪ ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতকে উপেক্ষা করে একগুয়েমী, দাম্ভিকতা ও স্বৈরাচারীভাবে দেশের ক্ষমতা কুক্ষিগত করে রাখে।


এই কালো অধ্যায়ে সাতক্ষীরা জেলা জামায়াতের প্রায় ৩৬ জন নেতা—কর্মীকে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছে। নয়শতাধিক মামলায় লক্ষাধিক নেতা—কর্মীকে আসামি করে কারাগারে নিক্ষেপ করা হয়েছে, তিন শতাধিক বাড়ি—ঘর, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছে। গত জুলাই—আগস্টের ছাত্র—জনতার সফল গণঅভ্যুত্থানের ফলে ৫ আগস্ট জাতি দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করে। প্রায় দেড় যুগ পরে আমরা সাতক্ষীরার আপমর জনতার পাশাপাশি সাংবাদিক বন্ধুদের নিয়ে আপনাদের প্রিয় প্রেস ক্লাবে আসতে পেরে মহান আল্লাহর শুকরিয়া আদায় করেছি।


সুপ্রিয় সাংবাদিকবৃন্দ ও সচেতন সাতক্ষীরাবাসীঃ এমতপ্রেক্ষিতে আমরা আপনাদের জানাচ্ছি যে, আগামী ৩০ নভেম্বর শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মুহতারাম ডাঃ শফিকুর রহমান সাতক্ষীরা সফর করবেন। এ সফর উপলক্ষে ৩০ নভেম্বর সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজ এবং মোসলেমা আদর্শ একাডেমীর ময়দানে রুকন (সদস্য) সম্মেলন এবং দুপুর ২ টা থেকে ৪ টা পর্যন্ত সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে।


দীর্ঘদিন পরে এ ধরনের উন্মুক্ত সম্মেলন জেলা জামায়াতে ইসলামী আয়োজন করতে পারায় সাতক্ষীরাবাসির মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা আশা করি, কর্মী সম্মেলনে লক্ষাধিক নেতা—কর্মীর সমাবেশ ঘটবে। এমতাবস্থায় উক্ত প্রোগ্রাম সফল বাস্তবায়নের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাতক্ষীরা পৌরসভা, সাংবাদিক বন্ধুগণ, পরিবহন সেক্টরের দায়িত্বশীল ও শ্রমিকবৃন্দ তথা সমগ্র সাতক্ষীরাবাসিকে সার্বিক সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানাচ্ছি।


Tag
আরও খবর