মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

সাতক্ষীরার কালিগঞ্জে রেডক্রিসেন্টের তিন দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন




সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত রোকেয়া মনসুর মহিলা কলেজে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে তিনদিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় কলেজের হলরুমে প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়।

এ সময় কলেজের সহকারী অধ্যাপক শ.ম মমতাজুর রহমান, ইন্দ্রজিৎ কুমার মন্ডল, নিয়াজ কওছার তুহিন, মিজানুর রহমান, সুকুমার ঘোষ, জাহাঙ্গীর আলম, মাসুদুর রহমান, নন্দলাল মন্ডল, নবতোরণ গায়েন এবং প্রশিক্ষণ কর্মকান্ডে সম্পৃক্ত সহকারী অধ্যাপক দেবব্রত কুমার মিস্ত্রী, ক্রীড়া শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমান, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির উপযুব প্রধান-২ আসিফ চৌধুরী, সাতক্ষীরা ইউনিট এর ইকরামুল কবীর ও বিভাগীয় প্রধান (তহবিল সংগ্রহ) মোছাঃ হাজেরা খাতুন উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে প্রাথমিক চিকিৎসা, মানবিক মূল্যবোধ, জনসচেতনতা, মানবিক ও দুর্যোগে সাড়া প্রদান বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।

তিনদিন ব্যাপী প্রশিক্ষণে রোকেয়া মনসুর মহিলা কলেজের ৫৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।


Tag
আরও খবর