বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

আক্কেলপুরে নায্য মূল্যে খাবার আলু বিক্রয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায়

জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা প্রশাসন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায় নায্যমূল্যে খাবার আলু বিক্রয় করা হয়েছে। বাজারে চলমান দামের চেয়ে কম দামে আলু পাওয়ায় ক্রেতারা ভিড় জমায়। সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আক্কেলপুর কলেজ বাজার এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ট্রাকে করে নায্য মূল্যে ৫২ টাকা কেজি দরে প্রাচারণার মাধ্যমে খাবার স্টিক আলু বিক্রয় করে। বাজরে চলমান দামের চেয়ে কম দামে খাবার আলু পাওয়ায় ক্রেতারা আলু ক্রয়ের জন্য ভিড় জমায়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাহফুজুর রহমান সহ অনান্যরা। বাজারে খোঁজ নিয়ে জানা যায়, খাবার স্টিক আলু খুচরা বাজারে ৭০ থেকে ৭৫ টাকায় বিক্রয় হচ্ছে। নায্য মূল্যে আলু ক্রয় করতে আসা আব্দুর রহিম বলেন, নায্য মূল্যে বাজারের চেয়ে কম দামে আলু পাওয়ায় আমাদের মতো মধ্যবিত্তদের জন্য অনেক ভালো হয়েছে। বাড়িতে খাওয়ার জন্য ৫ কেজি আলু কিনেছি। এভাবে নায্যমূল্যে সকল পণ্য বিক্রয় করা হলে অসাধু ব্যবসায়ীরা এমনিতেই দাম কমাতে বাধ্য হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাহফুজুর রহমান জানায়, আজ নায্য মূল্যে আলু বিক্রয়ে ব্যপক সাড়া পাওয় গেছে। অল্প সময়ের মধ্যেই আমাদের সব আলু বিক্রয় হয়ে গেছে। উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম বলেন, উপজেলা প্রশাসন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায় আজ নায্য মূল্যে আলু বিক্রয় করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম চলমান থাকবে।
Tag
আরও খবর