বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

নন্দীগ্রামে অর্থনৈতিক শুমারি উপলক্ষে অবহিতকরণ সভা



নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: অর্থনৈতিক শুমারি ২০২৩ প্রকল্পের মূল শুমারি কার্যক্রমের সর্বশেষ ও মূল শুমারি আগামী ১০ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। শুমারি চলাকালে সারাদেশের সকল অর্থনৈতিক ইউনিটের পরিচিতি, অর্থনৈতিক কার্যাবলী, জনবল, সম্পদ এবং ইউনিটের মৌলিক সুযোগ-সুবিধা সম্পর্কিত তথ্যাদি সংগ্রহ করা হবে। এ ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন অর্থনৈতিক শুমারি ২০২৩ প্রকল্পের আওতায় সারাদেশের মাঠ পর্যায়ে কৃষি বহির্ভূত সকল ধরনের প্রতিষ্ঠান ও অর্থনৈতিক কার্যক্রমসম্পন্ন খানা এ শুমারির আওতাভুক্ত হবে। সারাদেশে অর্থনৈতিক প্রতিষ্ঠানসমূহের তালিকা ইতোমধ্যেই প্রণয়ন করা হয়েছে।


এদিকে সারাদেশে অনুষ্ঠিতব্য এ শুমারির অংশ হিসেবে বগুড়ার নন্দীগ্রামে অর্থনৈতিক শুমারি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নন্দীগ্রাম উপজেলার স্থায়ী শুমারি কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) দুপুর ১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে (ভদ্রাবতীতে) এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: লায়লা আঞ্জুমান বানু। এসময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রবিউল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, ১নং বুড়ইল ইউপির চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, ২নং সদর ইউপির চেয়ারম্যান কামাল হোসেন, ৪নং থালতা-মাজগ্রাম ইউপির চেয়ারম্যান আব্দুল মতিন, ৫নং ভাটগ্রাম ইউপির চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।


সভায় জানানো হয়, নন্দীগ্রামে শুমারি চলাকালে ৭ হাজার ৬শ ৬০টি প্রতিষ্ঠান এবং ১২ হাজার ৫শ ৪টি অর্থনৈতিক কার্যক্রমসম্পন্ন খানার তথ্যসংগ্রহ করা হবে।

আরও খবর