লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সাতক্ষীরায় উৎসব মুখর পরিবেশের বৃক্ষ মেলা ২০২৪ উদ্বোধন



“বৃক্ষ দিয়ে সাজায় দেশ সমৃদ্ধি করি বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় উৎসব মুখর পরিবেশের বৃক্ষ মেলা ২০২৪ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ নভেম্বর ) বেলা সাড়ে ৩ টায় জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল এঁর সভাপতিত্বে জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা’ র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

এসময় ফিতা কেটে ও বেলুন-ফেস্টুন উড়িয়ে বৃক্ষ মেলা উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সামাজিক বন বিভাগ যশোর বিভাগীয় বন কর্মকর্তা কাশ‌্যপী বিকাশ চন্দ্র প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক অমিতা মন্ডল।এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, সাতক্ষীরা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম মারুফ বিল্লাহ, জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি নুরুল আমিন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান, জেলা নার্সারী মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ, বণজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়। বৃক্ষ মেলায় সামাজিক বন বিভাগের উপকার ভোগীদের মাঝে চেক বিতরণ করা হয়।

সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্র, দি হাইব্রীড নার্সারী, ফোর এ এগ্রো, ফাহিম নার্সারী, ডালিয়া নার্সারী, জাহাঙ্গীর নার্সারী, সরদার নার্সারী, মদিনা নার্সারী, মায়া কানন নার্সারী, এমরান নার্সারী, পল্লী নার্সারীসহ মেলায় মোট ২৩ টি স্টল স্থান পেয়েছে। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা, বন বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, নার্সারী মালিকরা উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর