‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয়

আইওএম-এর নতুন মিশন প্রধানের পরিচয়পত্র পেশ

বাসস ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 20-11-2024 01:59:19 pm

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বাংলাদেশের নতুন মিশন প্রধান ল্যান্স বনেউ আজ বুধবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র উপদেষ্টা আইওএম-এর নতুন প্রধানকে বাংলাদেশে স্বাগত জানান।


তিনি নতুন প্রধানকে দক্ষ মানব সম্পদের জন্য নিরাপদ ও নিয়মিত অভিবাসন প্রক্রিয়া সহজ করার পরামর্শ দেন।


তিনি কর্মসংস্থান অন্বেষণকারীদের জন্য ডাটাবেস তৈরি, দক্ষতা প্রোফাইলিং ও ম্যাচিংয়ের জন্য ডিজিটাল সরঞ্জাম ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন।


বনেউ উল্লেখ করেছেন যে নিয়মিত অভিবাসনের অখণ্ডতা রক্ষা করা আইওএম-এর কৌশলগত পরিকল্পনার অগ্রাধিকারগুলোর অন্যতম।


পররাষ্ট্র উপদেষ্টা আইওএম-এর নতুন প্রধানকে বাংলাদেশে আইওএম-এর কার্যক্রম অব্যাহত রাখতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

আরও খবর