লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মাত্র দুই সপ্তাহের মাথায় পুনরায় দখলে খালের উপরের ব্রিজ ও সংলগ্ন এলাকা


দেখার কেই নেই, মাত্র দুই সপ্তাহের মাথায় পুনরায় দখল হতে শুরু হয়েছে সাতক্ষীরা শহরের মধ্যে দিয়ে প্রবাহিত প্রানসায়ের খালের উপরের ব্রিজ ও সংলগ্ন এলাকা। ১৭ নভেম্বর রবিবার সকালে সরেজমিনে দেখা গেছে সুলতানপুর বাজার ব্রিজের উপরে পূর্বের ন্যায় বিভিন্ন ব্যবসায়ীরা বাস্কেট, ঝুড়ি, ক্যারেট, ডালি বিছিয়ে ফল এবং বিভিন্ন মালামাল রেখে জায়গা দখল করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন। শহরের পাকাপুলের উপরে ভ্যানে করে বিভিন্ন ফল এবং সবজির দোকান পাতিয়ে ব্যবসা করছে। ব্রিজের উপর থেকে ময়লা আবর্জনা এবং নিষিদ্ধ পলিথিন খালের মধ্যে ফেলা হচ্ছে। এছাড়া প্রাণসায়ের খালের পূর্ব পাশে সাবেক মেয়র আব্দুল জলিলের বাড়ির বিপরীত দিকে অস্থায়ীভাবে কাপড় এবং কাঠের চৌকি পাতিয়ে কাপড়ের ব্যবসা চলছে। যার ফলে একদিকে যানজটের সৃষ্টি অন্যদিকে জেলা প্রশাসনের মহৎ উদ্দেশ্য সাতক্ষীরা প্রাণসায়ের খালের অবৈধ দখল উচ্ছেদ এবং খালের পানি প্রবাহিত করে জলাবদ্ধতা নিরসন করার কার্যক্রম ব্যাহত হতে শুরু হয়েছে। অথচ গত পহেলা নভেম্বর জাতীয় যুব দিবসে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ সুলতানপুর বড়বাজার ব্রিজ এবং ব্রিজ সংলগ্ন প্রাণ সায়ের খালের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং খালের আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন উদ্বোধন করেন। উক্ত অভিযানে সাতক্ষীরার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক দলের নেতাকর্মীবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি অংশগ্রহণ করেন। এরপরে খালের দুই পাশে শোভা বর্ধন করার জন্য বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়। মাত্র দুই সপ্তাহের মাথায় এমন চিত্র সচেতন মানুষের মাঝে বেদনার সঞ্চয় করছে। তাদের মন্তব্য খালের প্রাণ ফিরে পেতে জেলা প্রশাসন যে উদ্যোগ গ্রহণ করেছিল তা সত্যি চমৎকার ছিল। কিন্তু কিছু অসাধু ব্যক্তির জন্য এটি ব্যাহত হতে চলেছে। এ ব্যাপারে জেলা প্রশাসনের কঠোর নজরদারি রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথার্থ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।


Tag
আরও খবর