চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

২০২৫ সালের ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-11-2024 04:46:30 pm

দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য ২০২৫ সালের ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। তালিকায় দেখা গেছে, শুক্রবার ছাড়া আগামী বছর আরও ২৩ দিন বন্ধ থাকবে সব আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন।


আজ রবিবার (১৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। নির্দেশনাটি দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে আর্থিক প্রতিষ্ঠানের ছুটির এ তালিকা প্রকাশ করা হয়েছে বলে জানানো হয়েছে নির্দেশনায়।


তালিকা মোতাবেক, ২০২৫ সালে উৎসব ও বিভিন্ন দিবস উপলক্ষে মোট ২৫ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে আবার ৪ দিন পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্রবার। এছাড়া ব্যাংক হলিডে উপলক্ষে ১ জুলাই এবং ৩১ ডিসেম্বর আর্থিক প্রতিষ্ঠানে লেনদেন হবে না।


২০২৫ সালের ছুটির তালিকার মধ্যে রয়েছে ১৫ ফেব্রুয়ারি শবে বরাত, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ২৮ মার্চ জুমাতুল বিদা ও শবে কদর, ২৯ থেকে ২ এপ্রিল ঈদুল ফিতর, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ১ মে মহান মে দিবস, ১১ মে বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা), ৫ থেকে ১০ জুন ঈদুল আজহা, ১ জুলাই ব্যাংক হলিডে, ৬ জুলাই পবিত্র আশুরা, ১৬ আগস্ট জন্মাষ্টমী, ৫ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী (সা.), ১ ও ২ অক্টোবর দুর্গাপূজা (নবমী ও বিজয়া দশমী), ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন (বড় দিন) এবং ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে।


এসব দিবস ও তারিখে সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং কোনো লেনদেন হবে না।


অবশ্য, ধর্মীয় বিভিন্ন দিবস উপলক্ষে আগামী বছরের ছুটির তারিখ নির্ধারণ করে দেওয়া হলেও চাঁদ দেখার ওপর এটি পরিবর্তন করা হতে পারে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

Tag
আরও খবর
6aae74a66403f-190926054022.webp
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

১ দিন ১৭ ঘন্টা ৩৯ মিনিট আগে



6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

৬ দিন ২১ ঘন্টা ৪৬ মিনিট আগে