লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

একই প্রতিষ্ঠানে পাঁচ জনকে বিদায় সংবর্ধনা




একই প্রতিষ্ঠানের ৩ জন শিক্ষক ও ২ জন কর্মচারীকে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদেরিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার অবসরপ্রাপ্ত ৩ জন শিক্ষক ও ২ জন কর্মচারীর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধিত শিক্ষক-কর্মচারীরা হলেন, সিনিয়র সহকারী শিক্ষক (কৃষি) এসএম হুমায়ুন মাকসুদ হারুন, ইবতেদায়ী প্রধান মাওলানা আব্দুর রউফ, জুনিয়র শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, অফিস সহকারী মোস্তফা মিজানুর রহমান, অফিস স্টাফ মোঃ নুরুল আমিন।


রবিবার (১৭নভেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে তাদের বিদায় সংবর্ধনা জানানো হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওহিদুজ্জামান। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ১০ নং আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু, নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এম আবু বক্কর সিদ্দিক, নওয়াবেঁকী গনমুখী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ লুৎফর রহমান, বাংলাদেশ জামায়াত ইসলামী আটুলিয়া ইউনিয়নের আমির প্রভাষক মাওলানা আব্দুল হামিদ, বিড়ালাক্ষী মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ একরামুল কবির, রাবেয়া খাতুন মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রেজাউল করিম প্রমুখ।


শিক্ষার্থীদের মধ্যে বক্তৃতা প্রদান করেন আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী তাসনিম তামান্না রুহি। শিক্ষক মন্ডলীর মধ্য থেকে বক্তৃতা প্রদান করেন মাওলানা মঈন উদ্দিন আহমেদ। এ সময় বক্তারা বিদায়ী শিক্ষক-কর্মচারীগণের চাকরি জীবনের স্মৃতিচারণ করেন। পরে সকলের মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত করা হয়।


Tag
আরও খবর