লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ভোমরা স্থলবন্দর দিয়ে বেড়েছে জিরা আমদানি




সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে জিরা আমদানি বেড়েছে। চলতি অর্থবছরের (২০২৪-২৫) প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) পণ্যটির আমদানি বেড়েছে গত অর্থবছরের একই সময়ের তুলনায় অন্তত প্রায় ৮৯ শতাংশ।


সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে জিরা আমদানি বেড়েছে। চলতি অর্থবছরের (২০২৪-২৫) প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) পণ্যটির আমদানি বেড়েছে গত অর্থবছরের একই সময়ের তুলনায় অন্তত প্রায় ৮৯ শতাংশ। গতকাল ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে এ তথ্য জানা গেছে।


ভোমরা শুল্ক স্টেশন থেকে জানা যায়, জুলাই-অক্টোবর পর্যন্ত এ বন্দর দিয়ে জিরা আমদানি করা হয়েছে ৬৬৬ টন, যার আমদানি মূল্য ছিল ২৮ কোটি ১০ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থবছরের একই সময় ১২ কোটি ২৩ লাখ টাকা মূল্যের ৩৫৩ টন জিরা আমদানি হয়েছিল। এ হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাসে পণ্যটির আমদানি বেড়েছে ৩১৩ টন।


ভোমরা বন্দরের মসলাজাত পণ্য আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রাফসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ আবু হাসান জানান, দেশের বাজারে বাড়তি চাহিদা থাকায় সম্প্রতি জিরা আমদানি বেড়েছে। জিরাসহ অন্যান্য মসলা তিনি ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকেন।


এদিকে আমদানি বাড়লেও সাতক্ষীরায় স্থিতিশীল রয়েছে জিরার বাজারদর। গতকাল এ অঞ্চলের ব্যবসায়ীরা এমন তথ্য জানিয়েছেন।


সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারের মসলা বিক্রয় প্রতিষ্ঠান মেসার্স রউফ স্টোরে গতকাল ভারত থেকে আমদানীকৃত প্রতি কেজি জিরা বিক্রি হয়েছে ৭৪০-৭৫০ টাকায়। এ সময় তুরস্ক থেকে আমদানীকৃত প্রতি কেজি জিরার দাম ছিল ৯০০ টাকা। এছাড়া গতকাল সিরিয়া থেকে আমদানীকৃত জিরা ৯৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।


এ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আব্দুর রউফ বলেন, ‘জিরার দাম গত দুই থেকে আড়াই মাস স্থিতিশীল রয়েছে। আমদানি খরচ তুলনামূলক বেশি থাকায় দাম এখনো কমছে না।’


সাতক্ষীরা জেলার দায়িত্বপ্রাপ্ত কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ জানান, জিরা আমদানিনির্ভর একটি পণ্য। আমদানি খরচ বেশি থাকায় জিরার বাজারদর স্থিতিশীল রয়েছে।


Tag
আরও খবর