কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলের নাম থেকে বাদ দেওয়া হলো ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-11-2024 01:27:22 am

দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল 'বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর' এর নাম পরিবর্তন করে নতুন নাম দেওয়া হয়েছে 'জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল'।


বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) মহাপরিকল্পনা অনুযায়ী চট্টগ্রামের সীতাকুণ্ড, মিরসরাই ও ফেনীর সোনাগাজী উপজেলার প্রায় ৩৩ হাজার একর ভূমির ওপর শিল্প নগরটি করা হচ্ছে।


আওয়ামী লীগ সরকারের আমলে দেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের নাম সম্প্রতি পরিবর্তন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শিল্পনগরটির নাম পরিবর্তন করা হলো। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের জেরে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বেজা কর্তৃপক্ষ এই নাম পরিবর্তনের প্রস্তাব দেয়। 


বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, নাম পরিবর্তন করে এখন এই নাম দেওয়া হয়েছে। অন্যগুলো যেখানে নাম পরিবর্তন করা হয়েছে, সেখানে জেলা বা জায়গার নামে করা হয়েছে। এটাকে 'জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল' নাম দিয়েছি কারণ এটা অগ্রাধিকারের জায়গা থেকে খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া এটা তিন জেলা মিলে হয়েছে। তাই সব জেলার নাম দেওয়ারও সুযোগ ছিল না।


বেজা সূত্রে জানা গেছে, এ শিল্পনগরকে বাংলাদেশের প্রথম পরিকল্পিত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বড় শিল্পনগর হিসেবে গড়ে তোলা হচ্ছে। পুরোপুরি চালু হলে এখানে প্রায় ১৫ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

আরও খবর