টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান

কুলিয়ারচরে ৬ বছরের শিশুসহ ৩ শিশুর বিরুদ্ধে মামলা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে আবু সালমান নামে ছয় বছরের এক শিশুসহ ৩ শিশুর বিরুদ্ধে মামলা দায়ের করেছে প্রতিপক্ষ। এঘটনায় এলাকায় তোলপার ও নিন্দার ঝড় উঠেছে।

গত ২৯ সেপ্টেম্বর কুলিয়ারচর পৌর এলাকার নোয়াগাঁও বেপারি পাড়া মহল্লার মৃত আব্দুর রাজ্জাকের পুত্র মো. আবুল হাসেম বাদী হয়ে কিশোরগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমল গ্রহণকারী আদালত নং- ২ এ মামলাটি দায়ের করেন। যা তদন্ত মামলা নং ৩৩২/২৪।

জানা যায়, আবুল হাসেমের সাথে প্রতিবেশী আ. ছামাদের পুত্র তমিজ উদ্দিনের জায়গা সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবত  বিরোধ ও মামলা মোকদ্দমা চলে আসছে। এ বিরোধের জেরধরে মো. আবুল হাসেম বাদী হয়ে ৬ বছরের শিশু আবু সালমান সহ তিন শিশুর বিরুদ্ধে প্রতিহিংসার বশবর্তী হয়ে আদালতে মারামারি, ভাংচুর ও চুরির অভিযোগ এনে এ মামলাটি দায়ের করেন। মামলায় তমিজ উদ্দিনসহ ৪৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭/৮  জনকে আসামি করা হয়। মামলার আসামিদের মধ্যে উপজেলার নোয়াগাঁও বেপারি পাড়া সিরাজুম মুনিরা মাদ্রাসার নূরানী বিভাগের ছাত্র আবু সালমান (৬), উদয়ন কিন্ডারগার্টেন এন্ড স্কুলের ৮ম শ্রেণির ছাত্র আবু হুরাইরা (১৩) ও ইয়াছিন মিয়া (১৩) সহ একই পরিবারের ২২ জনকে আসামি করা হয়েছে। শিশুদেরকে এ ভাবে আসামি করে মামলা দায়ের করার কথা এলাকায় প্রচার হলে নিন্দার ঝড় উঠতে শুরু করে। 

এই ঘটনায় সালমানের পিতা মনির মিয়া বলেন, আবুল হাসেম মাস্টার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থেকে তাদের ছত্রছায়ায় বিভিন্ন ভাবে গ্রামের অনেক মানুষকে নাজেহাল করেছে। অনেকের জায়গা সম্পত্তি দখলের চেষ্টা করেছে। এই কারণে ভৈরবের জাকির মিয়া নামের এক ব্যাক্তি ওই আবুল হাসেমের বিরুদ্ধে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৪৩৮/২৩। জায়গা সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে গত ৫ আগষ্ট রাত সাড়ে ৮ ঘটিকার সময় ঘটনা দেখিয়ে ওই মামলায় আমার ৬ বছরের শিশু সন্তানকে আসামি করেছে। অথচ রাতের বেলায় সালমান একা ঘর থেকে বাহির হইতে ভয় পায়।

এ বিষয়ে আবুল হাসেমের সাথে যোগাযোগ করা হলে তিনি প্রথমে ৬ বছর ও ১৩ বছরের শিশুর নাম থাকতে পারে স্বীকার করে সাংবাদিকদের বলেন, বিষয়টি হয়তো শিশুর বড় ভাইয়ের নামের পরবর্তীতে তার নাম চলে এসেছে। তাদের সকলের নামতো সঠিক ভাবে জানা নেই, এ কারণে এমনটা হতে পারে। আবার টাইপ মিস্টেকও বলছেন। পরক্ষণে আবার বলছেন এটা তদন্তের বিষয় তদন্তে যা আসবে তাই হবে।

শিশুদেরকে আসামি করে মামলা দায়ের করায় হতাশা ব্যক্ত করে কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল মিল্লাত বলেন, এই ধরনের মামলায় শিশুদের মানসিকতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যা কাম্য নয়।

এ বিষয়ে জানতে কিশোরগঞ্জ পিবিআইয়ের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

আরও খবর

deshchitro-6a8ec12604a0c-260826043414.webp
‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ

১ দিন ১৩ ঘন্টা ৫৩ মিনিট আগে







6a896c23bca9d-220826033011.webp
ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

৫ দিন ১৪ ঘন্টা ৫৭ মিনিট আগে