ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি ‎মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন: নিরাপত্তা ত্রুটি ও কর্তৃপক্ষের অবহেলায় ক্ষোভ ‎ ৪৭তম জাতীয় পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সাফল্য নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের হুঁশিয়ারি

চিলমারীতে আবারও ফেরি চলাচল বন্ধ

চিলমারীঃ আবারও ফেরি চলাচল বন্ধ

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের চিলমারী-রৌমারী নৌ-পথে আবারও ফেরি চলাচল বন্ধ করেছেন ফেরি কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এতে করে প্রায় শতাধিক পণ্যবাহী গাড়ি, গাড়ির চালক-হেলপাররা ভোগান্তিতে স্বীকার হচ্ছেন। গতকাল শুক্রবার (৮ নভেম্বর) সকাল থেকে নাব্য সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ফেরি কর্তৃপক্ষ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপরেশনের (বিআইডব্লিউটিসি) ম্যানেজার (বাণিজ্য) প্রফুল্ল চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সংশ্লিষ্টরা বলছেন বিআইডব্লিউটি'র ক্লিয়ারেন্স দিলেই এই রুটে আবারও ফেরি চলাচল শুরু করবে। জানা যায়, ফেরি বন্ধ থাকায় গত দুদিনে চিলমারী ফেরিঘাট এলাকার সড়কে প্রায় শতাধিক পণ্যবাহী গাড়ি অপেক্ষা করছেন। এই পথে প্রতিদিন ২৫ থেকে ৪০টি পণ্যবাহী পরিবহন, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করেন। ব্রহ্মপুত্র নদের চিলমারী-রৌমারী রুটে নদী খননের কাজ শুরু হয়েছে জানিয়ে ড্রেজিংয়ের (খনন) দায়িত্বে থাকা প্রকৌশলী কামরুজ্জামান বলেন, ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে পানির গভীরতা ৬ ফিট রয়েছে। এখন এই জায়গা গুলোতে খনন করে অন্তত ৭ ফিট গভীরতা করলে ফেরি চলবে। বিআইডব্লিউটিসির ম্যানেজার (বাণিজ্য) প্রফুল্ল চৌহান বলেন, নাব্য সংকটের কারণে সাময়িক ভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ব্রহ্মপুত্র নদে ড্রেজিং এর কাজ শেষ হলেই এবং বিআইডব্লিউটিএ ক্লিয়ারেন্স দিলেই আবারও এই রুটে ফেরি চলাচল করবে বলে জানান তিনি। 

আরও খবর