শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

জয়ের পথে ডোনাল্ড ট্রাম্প; কঠিন পরিস্থিতিতে কমলা

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 06-11-2024 05:36:04 am

• ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারি। © সংগৃহীত ছবি


• যুক্তরাষ্ট্রের নির্বাচনে এখন পর্যন্ত এগিয়ে আছেন রিপাবলিকান ডনাল্ড ট্রাম্প। এ পূর্বাভাস মিলেছে ইলেকটোরাল কলেজ ভোটের প্রক্ষেপণে (প্রজেকশন)।


ট্রাম্প ২৪৭টি ইলেকটোরাল কলেজ ভোট জিততে পারেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট কমালা হ্যারিস পিছিয়ে পড়েছেন। তিনি ২১০টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। তাতে যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস নির্বাচনের আগে পাওয়া যাচ্ছিল, তা এক্ষেত্রে ফিকে বলেই মনে হচ্ছে। এটা বলা যায় না যে পরিস্থিতি আর ঘুরে যাবে না। যদিও সে সম্ভাবনা সুদূরপরাহত বলেই মনে হচ্ছে। কারণ হলো, ট্রাম্প যেভাবে এগিয়ে যাচ্ছেন তাতে তাকে ধরে ফেলা কমালার জন্য যতেষ্ঠ কঠিন। 


অনলাইন বিবিসি বলছে, এবারের নির্বাচনে নারীরা কমালা হ্যারিসকে সবচেয়ে বেশি ভোট দিয়েছেন। নির্বাচনের আগে লিঙ্গভিত্তিক যে ব্যবধানের কথা বলা হয়েছিল এক্ষেত্রে সেটা প্রকট হিসেবে দেখা দিয়েছে। শতকরা ৫৪ ভাগ নারী এখন পর্যন্ত কমালাকে সমর্থন দিয়েছে। হিসাব তা-ই বলছে। অন্যদিকে ট্রাম্প শতকরা ৪৪ ভাগ নারীর সমর্থন পেয়েছেন। কিন্তু কমালা হ্যারিস এ হিসাবে এগিয়ে থাকলেও নারীদের ভোটের ক্ষেত্রে কমালা এবং ট্রাম্পের মধ্যে ব্যবধান খুবে একটা বেশি নয়। 


এর আগে ২০২০ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে শতকরা ৫৭ ভাগ নারী ভোট দিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেনকে। সে হিসাবে কমালা এবার নারীদের ভোট কম পেয়েছেন। 


জাতীয় বুথফেরত জরিপ মতে, নির্বাচনের ফল প্রতি মুহূর্তেই আপডেট হচ্ছে। ফলে আমরা যে ফল প্রকাশ করছি তা চূড়ান্ত নয়। এ ফল যেকোনো মুহূর্তে বদলে যেতে পারে। বিশেষ করে যে সুইং স্টেটগুলোর দিকে সবার চোখ, সেখান থেকে এখনও সঠিক তথ্য মিলছে না। অন্যদিকে জাতিগত দিক দিয়ে ট্রাম্পকে বেশি ভোট দিয়েছেন শ্বেতাঙ্গরা। আর কৃষ্ণাঙ্গরা বেশি ভোট দিয়েছেন কমালাকে। তিনি এগিয়ে আছেন হিস্প্যানিক ভোটারদের ভোটেও। একই সঙ্গে কলেজ পড়ুয়া ও তরুণ ভোটারদের দিক দিয়েও তিনি এগিয়ে।

আরও খবর