নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চট্টগ্রাম টিএসপি সিবিএর সাবেক সাঃসম্পাদক শাহাব উদ্দিনের চাকুরী পূনঃবহালের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম টিএসপি সিবিএর সাবেক সাঃসম্পাদক শাহাব উদ্দিনের চাকুরী পূনঃবহালের দাবিতে বিক্ষোভ সমাবেশ


  


বিগত ১৫বছর ফ্যাসিস্ট সরকারের দোসরদের ষড়যন্ত্রের শিকারে চাকুরীচূত্য টিএসপি সিবিএর সাবেক সাঃসম্পাদক মোঃ শাহাব উদ্দিনের চাকুরী পূনঃবহালের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে পতেঙ্গা - হালিশহর শিল্প অঞ্চলের শত শত শ্রমিক নেতৃবৃন্দ। 

নগরের পতেঙ্গা থানাধীন খাল পাড় টিএসপি কলোনি গেট এলাকায় বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ পতেঙ্গা শিল্পাঞ্চল শ্রমিক নেতা মোঃ আবু জাফরের সভাপতিত্বে ও শ্রমিক নেতা মোঃ সোলায়মান এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। বিশাল প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি ও কেন্দ্রীয় শ্রমিক ফেডারেশনের শ্রম সম্পাদক এম এ নাজিম উদ্দিন চৌধুরী বলেন, ফ্যাসিবাদ আওয়ামী সরকার একই নিয়মে তাদের দলভুক্ত নেতা কর্মীদের চাকরি পূর্ণ বহাল রেখে বিএনপি - জামাত সমর্থিতদের চাকুরীচূত্যি করে চরম বৈষম্যের শিকার হওয়া শ্রমিক নেতা, ত্যাগীও দক্ষ সংগঠক মোঃ শাহাব উদ্দিনের চাকুরী পূনঃবহাল না করলে কি করে দাবি আদায় করতে হয় তা শ্রমিকরা টিএসপি কর্তৃপক্ষ কে জানিয়ে দিবে। শ্রমিক নেতা শাহাবুদ্দিন এর বিরুদ্ধে নূন্যতম দূর্নীতি -অনিয়ম কিংবা অযোগ্যতা কোনো সমস্যা না থাকলেও শুধুমাত্র বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকায় থাকে দীর্ঘ বছর চাকুরীচূত্য করে রাখা হয়েছে। তিনি বর্তমানে পরিবারের সদস্যদের নিয়ে চরম বৈষম্যের শিকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন..!

সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দর সিবিএর সাবেক সাঃসম্পাদক ও বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম সম্পাদক কাজী শেখ নূরল্লাহ বাহার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক হাজী মোঃ মুজিবুল হক কোং, শ্রমিক নেতা মোঃ সরোয়ার হোসেন, মোঃ মজিবুর রহমান, সাবেক কাউন্সিলর ও ইপিজেড থানা বিএনপির সভাপতি সরফরাজ কাদের রাসেল,নগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইকবাল হোসেন, পতেঙ্গা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নাজিম উদ্দিন চৌধুরী, ইপিজেড থানা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ জাবেদ আনসারী,৪০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর কাদের,শ্রমিক নেতা মোঃ লোকমান, বিএনপি নেতা মোঃ গিয়াস উদ্দিন, শ্রমিক নেতা নোমান উল্লাহ, মোঃ জামাল উদ্দিন, মোঃ ইকবাল হোসেন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও‌ প্রতিবাদ সমাবেশে পতেঙ্গা - হালিশহর বিভিন্ন শিল্প কারখানা এবং পদ্মা, মেঘনা,যমুনা ,ওসিদের,ইষ্টান রিফাইনারী শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা স্বক্রিয় অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে শাহাবুদ্দিন এর চাকুরী পূনঃবহালের দাবি নিয়ে টিএসপি কর্তৃপক্ষ কে অবগত করতে বিশেষ সমন্বয়কারীদের একটি টিম দুপুরে পতেঙ্গা হেড অফিস ও কারখানা অফিসে সৌজন্য সাক্ষাতে মিলিত হন বলে জানিয়েছেন।

আরও খবর