কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক। আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন

যুক্তরাষ্ট্রের নির্বাচনে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ৬ নেতা

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 04-11-2024 07:17:55 am

যুক্তরাষ্ট্রের আসন্ন জাতীয় নির্বাচনে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ৬ নেতা। মঙ্গলবার (৫ নভেম্বর) শুরু হবে এ নির্বাচন। বাংলাদেশি বংশোদ্ভূত ছয় প্রার্থীর মধ্যে পাঁচজন এরই মধ্যে নির্বাচিত প্রতিনিধি এবং তারা পুনরায় নির্বাচনের জন্য দাঁড়িয়েছেন। এই প্রার্থীরা বাংলাদেশি-আমেরিকান সমাজে বেশ উল্লেখযোগ্য অবদান রাখছেন।



জর্জিয়া স্টেট সিনেটর শেখ রহমান এই প্রার্থীদের মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছেন। জর্জিয়ার সিনেট ডিস্ট্রিক্ট ৫ থেকে শেখ রহমান পুনরায় নির্বাচনে লড়ছেন। একই স্টেটের সিনেট ডিস্ট্রিক্ট ৭ থেকে নাবিলা ইসলামও পুনরায় নির্বাচনে লড়ছেন। কানেকটিকাটে সিনেট ডিস্ট্রিক্ট ৪ থেকে মাসুদুর রহমান এবং ভার্জিনিয়ায় স্টেট সিনেট ডিস্ট্রিক্ট ৩৭ থেকে সেলিম সাদ্দামও পুনরায় নির্বাচনে দাঁড়িয়েছেন। তারা সবাই ডেমোক্র্যাট দলের প্রার্থী।


অন্যদিকে, নিউ হ্যাম্পশায়ারের রকিংহ্যাম ডিস্ট্রিক্ট ২০ থেকে স্টেট হাউস অব রিপ্রেজেনটেটিভ পদে পুনরায় নির্বাচনে লড়ছেন আবুল বাশার খান, যিনি একজন রিপাবলিকান প্রার্থী। নিউজার্সির প্লেইন্স বরো টাউনশিপ থেকে কাউন্সিলম্যান হিসেবে পুনরায় নির্বাচনে অংশ নিচ্ছেন ড. নুরুন নবী।


তিনি ২০০৭ সাল থেকে এই পদে রয়েছেন এবং এবার নির্বাচিত হলে এটি হবে তার পঞ্চম মেয়াদ। তিনি ডেমোক্র্যাট প্রার্থী এবং বর্তমানে কালচারাল ও হেরিটেজবিষয়ক দায়িত্বে রয়েছেন। এ ছাড়া পেনসিলভেনিয়া, মিশিগান ও নিউজার্সির মতো বিভিন্ন স্টেটে কাউন্টি এবং অন্যান্য পর্যায়ে আরও অনেক বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান বাস করছেন।

আরও খবর