ইরানে নতুন হামলার প্রস্তুতি, ইসরায়েলের বিমানঘাঁটির ভেতরে কী চলছে? ৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী বরমী তে চেয়ারম্যান পদপ্রার্থী রনি আকন্দের মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মিরসরাইয়ে ১৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা ও সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা জোড্ডা পশ্চিম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুই সদস্যের তদন্ত কমিটি গঠন জন্মনিবন্ধন, ওয়ারিশ ও নাগরিক সনদে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ; ১ শতাংশ তহবিলের আয়-ব্যয়ের হিসাব তদন্তের দাবি মধুপুরে একসঙ্গে তিন ছেলের জন্ম, পরিবারে আনন্দের বন্যা মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান কুলিয়ারচরে বিউটি পার্লার থেকে যুবকের মরদেহ উদ্ধার মিরসরাইয়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আলোকিত মিরসরাই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বিছানার নিচে পাইপগান,অস্ত্রসহ গ্রেপ্তার যুবক আরামনগর সমাজকল্যাণ সংঘের মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত শেরপুরে নারী মিনি ম্যারাথন অনুষ্ঠিত, অংশ নিলেন প্রায় ৫০০ নারী বারইয়ারহাটে যাত্রা শুরু করল দুবাই আবায়া মল, উদ্বোধনে এক সপ্তাহ ১০ শতাংশ ছাড় শান্তিগঞ্জ নির্বাচন অফিসে টাকা ছাড়া মিলেনা সেবা, হয়রানি ও টাকা লেনদেনের অভিযোগ মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা শ্রীমঙ্গলে নবীনদলের কেন্দ্রীয় কমিটিতে ইসমাইল ও রুমেল নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের নতুন সাংগঠনিক সম্পাদক রাসেল, প্রচার সম্পাদক রবিউল পীরগাছায় চৌধুরাণী তা'লিমুল কুরআন একাডেমির অভিভাবক সমাবেশ

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে যাচ্ছে কুতুবদিয়া উপকূলের জেলেরা

                 ফাইল ছবি- প্রতিনিধি 


মাছ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে যাচ্ছে কক্সবাজারের কুতুবদিয়া উপকূলের জেলেরা। তাদের প্রত্যাশা আবহাওয়া ভালো থাকলে এবং ভাগ্য ভালো হলে এবার বেশি মাছ আহরণ করে ফিরতে পারবেন। এতে করে কিছুটা হলেও ধারদেনা পরিশোধ করতে পারবে কুতুবদিয়ার জেলেরা।


জানা যায়,গত মধ্যরাতে নিষেধাজ্ঞা শেষ হবে। এরইমধ্যে অধিকাংশ নৌকা মাছ শিকারে গভীর সাগরে রওনা করেছেন। এগুলো সপ্তাহ থেকে শুরু করে ১৫ দিনের প্রস্তুতি নিয়ে এসব নৌকা সাগরে মাছ শিকারে যায়। তবে, নিষেধাজ্ঞার মধ্যেও সাগরে যারা মাছ শিকারে গেছেন তাদের অনেকেই পর্যাপ্ত মাছ নিয়ে ফিরেছেন। এ কারণে এখন সাগরে মাছ শিকারের উপযুক্ত সময় বলে মনে করছেন জেলেরা। 


স্থানীয় জেলেরা জানান, এ ২২ দিন কষ্ট করে চলতে হয়েছে তাদের। তবে, বেশী মাছ পাওয়ার আশায় নতুন স্বপ্নে সাগরমুখী হচ্ছেন তারা। ভাগ্য ভালো হলে বিগত দিনের ধারদেনা পরিশোধ করার সুযোগ হবে বলেও জানান তারা।


কুতুবদিয়া মৎসজীবি ফেডারেশনের সভাপতি আবুল কালাম জানান, নিষেধাজ্ঞার শেষে কুতুবদিয়ার প্রায় সাড়ে ১৯ হাজার জেলে মাছ ধরতে সাগরে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছে। ইতোমধ্যে সাগরে যাওয়া শুরু করবে মাছ ধরার নৌকা গুলো।


উল্লেখ্য, ইলিশের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে গত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। ৩ নভেম্বর রাত ১২টা থেকে শেষ হচ্ছে সাগরে মাছ ধরার উপর ২২ দিনের নিষেধাজ্ঞা।

আরও খবর