ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৫০ হাজার টাকা জরিমানা বানিয়াচং মডেল প্রেসক্লাবের মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হরমুজে ফি ব্যবস্থায় ‘বিশেষ’ ছাড় পাবে বন্ধু দেশ : ইরান ১৬ জুলাইকে শহিদ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মাকে ধর্ষণের অভিযোগে ধর্ষককে গলা কেটে হত্যা ফুলবাড়িয়া উপজেলার নতুন সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন ‎বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি নাগেশ্বরীতে বন্যাকবলিত বামনডাঙ্গায় ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ ক্যাম্পেইন আশাশুনিতে এমপির বিশেষ বরাদ্দ হতেবিভিন্ন ব্যবহারিক সামগ্রী বিতরণ শিক্ষায় কারিকুলাম বারবার পরিবর্তন গুরুত্বকে দূরে ঠেলে দেয় ছাত্রদলের তৎপরতায় প্রবেশপত্র পেলেন সুমাইয়া: কৃতজ্ঞতা প্রকাশ হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা বেড়াতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ, ফুফাতো ভাই গ্রেপ্তার চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ রংপুরে ইনসাফ-এর বাস্তবায়নে ২০জন দরিদ্র নারীর মাঝে বিনামূল্যে ৪০টি ছাগল বিতরণ আষাঢ়েও কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা নেই, দুশ্চিন্তায় কৃষক বেগমগঞ্জ নিষদ্ধি ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার-১ সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু

ঢাকার সঙ্গে আফ্রিকার সম্ভাবনার নতুন দুয়ার খুলল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-11-2024 06:33:04 am

প্রথমবারের মতো আফ্রিকার আদ্দিস আবাবা থেকে ঢাকায় এসেছে দেশটির স্টার অ্যালায়েন্সের সদস্য ইথিওপিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট। এখন থেকেসপ্তাহে ৫টি, পরে ৭দিন পরিচালিত হবে ফ্লাইট। এতে আকাশ পথে বাংলাদেশের বৈশ্বিক সংযোগ জোরদার হলো। খুলল সম্ভাবনার নতুন দুয়ার।


রোববার (৩ নভেম্বর) আফ্রিকা থেকে উড়ে আসা ইথিওপিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার, ফ্লাইট ইটি ৬৭৮ ঢাকার আকাশ থেকে সকাল ৮টা ৪৮ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যখন ফ্লাইটটি বাংলাদেশের রানওয়ে স্পর্শ করে তখন একটি জল কামান স্যালুট ফ্লাইটটিকে স্বাগত জানায়।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন করে ফ্লাইট চালুর ফলে চিকিৎসা, চাকরি, শিক্ষা এবং বাণিজ্যসহ দুদেশের মধ্যে আরও নতুন নতুন সম্ভাবনার দুয়ার খুলল। কম ভাড়া ও মানসম্মত সেবার মাধ্যমে ঢাকা থেকে সরাসরি আফ্রিকা অঞ্চলে প্রবেশের সুযোগ করে দেবে সংস্থাটি। প্রাথমিক পর্যায়ে সপ্তাহে ৫টি, পরে ৭দিন পরিচালিত হবে ফ্লাইট। দক্ষিণ আফ্রিকাসহ মধ্যেপ্রাচ্য, ইউরোপ ও উত্তর আমেরিকায় বসবাস করা বাংলাদেশি প্রবাসীদের টার্গেট করেই এমন উদ্যোগ এয়ারলাইন্সটির। এতে দুই দেশের সম্পর্ক জোরদারের পাশাপাশি বাণিজ্যও সম্প্রসারিত হবে বলে জানান সংস্থাটির কান্ট্রি ম্যানেজার ইউহানিস বেকেলে।


গত বছর বাংলাদেশ-ইথিওপিয়া সরাসরি ফ্লাইট পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেয় দুই দেশের সরকার। এবার কার্যক্রম শুরু হওয়ায় বিনিয়োগ ও রাজস্বের পাল্লা ভারি হবে বলে মনে করছে সিভিল এভিয়েশন।


এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, ইথিওপিয়ার মার্কেট বেশ বড়। আশা করছি, আমরা ইথিওপিয়ান এয়ারলাইনসের ফ্লাইটটা চালাতে পারলে বিনিয়োগ বাড়বে। এতে বাংলাদেশেও তাদের বিনিয়োগ আসবে।


আকাশ পথে বিশ্বের শীর্ষ ১০০টি কোম্পানির মধ্যে চতুর্থ অবস্থানে ইথিওপিয়ান এয়ারলাইনস। অর্জন করেছে আফ্রিকান অঞ্চলের শীর্ষ কার্গো বহনকারী এয়ারলাইন্সের স্বীকৃতিও। সংস্থাটির ১৪৭টি উড়োজাহাজের মধ্যে যাত্রীবাহী বিমান রয়েছে ১২৩টি।

আরও খবর