ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

ছাত্রী নিহতের ঘটনায় বিচারের দাবিতে ববি উত্তাল




ববি প্রতিনিধি



বাস চাপায় নিহত হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মাইশা ফৌজিয়া মিম। নিহতের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য মহাসড়ক অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের। এছাড়া বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছে তারা। বৃহস্পতিবার ( ৩১ অক্টোবর) সকাল ১০ টা থেকে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। প্রতিবেদন লেখা পর্যন্ত সড়ক অবরোধ অব্যাহত আছে । এসময় জড়িতদের বিচারের দাবি সহ কয়েক দফা দাবি জানান সাধারণ শিক্ষার্থীরা। নিহত ফৌজিয়া মিমের জানাজার নামাজ সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের মেইন ফটকের সামনে অনুষ্ঠিত হয়।এরআগে গতকাল রাতে মাইশার মৃত্যু হলে ঘাতক নারায়ণগঞ্জ বাস জ্বালিয়ে দেওয়া হয়। পরে টানা পাঁচ ঘন্টা মহাসড়ক অবরোধ ও উপাচার্যের বাস ভবন ঘেরাও করে রাখে উত্তেজিত শিক্ষার্থীরা।



বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, মাইশা মিমকে হত্যা করা হয়েছে। এটি কোন দুর্ঘটনা নয়,এটা হত্যাকান্ড। দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের মাধ্যমে বিচার করতে হবে। নিহত পরিবারকে ক্ষতিপূরণ,নিরাপদ সড়ক সহ বাস মালিককে হাজির করার কথাও জানান তারা।



বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শুচিতা শরমিন বলেন, পুলিশ ও বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি।দোষীদের দ্রুত গ্রেফতার করবে তারা। তাকে ধরার জন্য বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করছে পুলিশ প্রশাসন। আমরা শিক্ষার্থীদের দাবি সহ মাইশার ক্ষতিপূরণের ব্যবস্থা করেছি। বাস মালিককে দ্রুত সময়ের মধ্যে হাজির করা হবে।এছাড়া নিরাপদ সড়ক সহ শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়ন করার ব্যবস্থা করেছি।



শিক্ষার্থীদের দাবিগুলো হল- আজকের মধ্যে মাইশা হত্যায় জড়িতদের গ্রেফতার এবং যত দ্রুত সম্ভব বিচার নিশ্চিত করা। তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া। মালিক পক্ষকে ১২ ঘন্টার মধ্যে এ গ্রেফতার নিশ্চিত করে গামাধ্যমে প্রচার।ফুটওভার ব্রিজ নির্মাণ। বাসের রুটপার্মিট বাতিল। বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তার জন্য নির্ধারিত স্পিড। স্পিড সেন্সর ও স্পিডব্রেকার।হাসপাতালের ব্যবস্থা উন্নতিকরণ। এম্বুলেন্সের সুবিধা বাড়ানো। বিশ্ববিদ্যালয়ের সকল রাস্তা মেরামত।২৪ ঘন্টার মধ্যে ফুটপাথ এবং ট্রাফিক পুলিশ নিয়োগ।



প্রসঙ্গত, বাসের ধাক্কায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মাইশা ফৌজিয়া মিম নামের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। তিনি পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ভোলা রোড সংলগ্ন মোড়ে নারায়নগঞ্জ এক্সপ্রেস ওই শিক্ষার্থীকে ধাক্কা দিলে তার মৃত্যু ঘটে। মঙ্গলবার (৩০ অক্টোবর)  রাত ৮টা ৪৫ মিনিটের দিকে তার মৃত্যু হয়। 


Tag
আরও খবর