ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৫০ হাজার টাকা জরিমানা বানিয়াচং মডেল প্রেসক্লাবের মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হরমুজে ফি ব্যবস্থায় ‘বিশেষ’ ছাড় পাবে বন্ধু দেশ : ইরান ১৬ জুলাইকে শহিদ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মাকে ধর্ষণের অভিযোগে ধর্ষককে গলা কেটে হত্যা ফুলবাড়িয়া উপজেলার নতুন সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন ‎বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি নাগেশ্বরীতে বন্যাকবলিত বামনডাঙ্গায় ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ ক্যাম্পেইন আশাশুনিতে এমপির বিশেষ বরাদ্দ হতেবিভিন্ন ব্যবহারিক সামগ্রী বিতরণ শিক্ষায় কারিকুলাম বারবার পরিবর্তন গুরুত্বকে দূরে ঠেলে দেয় ছাত্রদলের তৎপরতায় প্রবেশপত্র পেলেন সুমাইয়া: কৃতজ্ঞতা প্রকাশ হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা বেড়াতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ, ফুফাতো ভাই গ্রেপ্তার চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ রংপুরে ইনসাফ-এর বাস্তবায়নে ২০জন দরিদ্র নারীর মাঝে বিনামূল্যে ৪০টি ছাগল বিতরণ আষাঢ়েও কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা নেই, দুশ্চিন্তায় কৃষক বেগমগঞ্জ নিষদ্ধি ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার-১ সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু

দ. কোরিয়ার বিনিয়োগকারীদের সঙ্গে বস্ত্র-পাট উপদেষ্টার সাক্ষাৎ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-10-2024 12:43:11 pm

© সংগৃহীত ছবি

বস্ত্র, পাট ও নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জে. (অব) ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারী প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (২৮ অক্টোবর) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাত করে।


সাক্ষাতে সাখাওয়াত হোসেন বস্ত্র, পাট ও জাহাজ শিল্পে বিনিয়োগের আহবান জানিয়ে বলেন, বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। কোরিয়া বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার। দেশে বিভিন্ন খাতে কোরিয়ার সংশ্লিষ্ট একাধিক প্রকল্প চলছে। অনেক কোরিয়ান নাগরিকও বাংলাদেশে কাজ করছেন।


তিনি আরও বলেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য এখন উপযুক্ত পরিবেশ রয়েছে। পিপিপি ও দীর্ঘমেয়াদি লিজের মাধ্যমে বন্ধ থাকা মিলগুলো উৎপাদনে আনার উদ্যোগ নেয়া হচ্ছে। গতকাল প্রাণ গ্রুপকে দুটি মিল ৩০ বছরের জন্য লীজে প্রদান করা হয়েছে। প্রতিটি মিলে ভালো যোগাযোগ ব্যবস্থা রয়েছে। বিনিয়োগকারীরা লিজ প্রক্রিয়ায় সহজেই অংশ নিতে পারবেন। এছাড়া নৌ-খাতে, ডকইয়ার্ড ও জাহাজ নির্মাণ শিল্পেও বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা যৌথ উদ্যোগের মাধ্যমে এ খাতে বিনিয়োগ করা যেতে পারে।


বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদল জানান, বাংলাদেশের সঙ্গে কোরিয়ার বাণিজ্যিক সুসম্পর্ক রয়েছে। কোরিয়া বাংলাদেশের অন্যতম পাট আমদানিকারক দেশ। প্রতিনিধিদল খুলনার একটি মিল সরাসরি পরিদর্শনের আগ্রহ প্রকাশ করে। মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করে। এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব দেলোয়ারা বেগম উপস্থিত ছিলেন।

আরও খবর