মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

কলকাতায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক অসীম চক্রবর্তী নিহত


সাতক্ষীরা আশাশুনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণ চক্রবর্তীর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ ২৭ অক্টোবর রবিবার বেলা সাড়ে বারোটার দিকে ভারতের কলকাতার কল্যাণী মহাসড়কে বাইসাইকেল ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি ঘটনাস্থলে নিহত হন।


তিনি সাতক্ষীরার আশাশুনি গ্রামের মৃত কুঞ্জন চক্রবর্তী ছোট ছেলে। গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর তিনি পালিয়ে ভারতে চলে যান। নিহত অসীম বরণ চক্রবর্তী আত্মীয় (শ্যালক) অনাল ব্যানার্জী এ তথ্য নিশ্চিত করেছেন।


অনাল ব্যানার্জী জানান, রোববার দুপুর সাড়ে বারোটার দিকে কল্যাণীর বাসা থেকে সাইকেলযোগে শ্যালক উত্তমের ব্যবসা প্রতিষ্ঠান যাওয়ার পথে একটি দ্রুতগামী মোটর সাইকেল পিছন দিক থেকে এসে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থালেই তিনি নিহত হয়। স্থানীয়রা উদ্ধার করে কল্যাণী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।


তিনি কলকাতার কল্যাণী শহরে বসবাস করতেন। তিনি আশাশুনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং গাজী টিভি ও মানবকন্ঠ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। এছাড়া তিনি সাতক্ষীরা প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।


Tag
আরও খবর