লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আলীপুর সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ



 

সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুল মান্নানের বিরুদ্ধে একাধিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।


অভিযোগের মধ্যে রয়েছে স্লিপ বরাদ্দের কাজ না করা, রুটিন মেরামতের কাজ না করা, ক্ষুদ্র মেরামতের কাজ না করে আত্মসাৎ প্রাক প্রাথমিক শ্রেণির বরাদ্দ আত্মসাৎ, স্কুল ফাঁকি দেওয়ার মতো বহু অভিযোগ।


স্থানীয়রা জানান, প্রধান শিক্ষক শেখ আব্দুল মান্নান বিগত ২০১৩ সালে বর্তমান স্কুল আলীপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। তার যোগদানের পর হতে দায়িত্ব-কর্তব্যে অবহেলা ও উদাসীনতার কারণে পিছিয়েপড়া স্কুলের তালিকায় পতিত হয়েছে।


কারণ হিসেবে দেখা গেছে, ২০১৩ সালের পরে স্লিপ বরাদ্দের কোন কাজ করা হয়নি। সমূদয় টাকা আত্মসাৎ করা হয়েছে বলে দাবি এলাকাবাসির। এভাবে প্রায় ৪ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। এছাড়া স্কুলে তার যোগদানের পরে রুটিন মেরামতের বরাদ্দের ২ লক্ষ টাকা বরাদ্দ হলেও কোন কাজ করা হয়নি। বিদ্যালয়টিতে বেশ কয়েকবার ক্ষুদ্র মেরামতের বরাদ্দ পাওয়া গেলেও তার সমূদয় টাকা আত্মসাত করা হয়েছে। এভাবে প্রায় ৪ লক্ষাধিক টাকা আত্মসাত করা হয়েছে।


প্রধান শিক্ষক শেখ আব্দুল মান্নান এ স্কুলে যোগদানের পর প্রাক প্রাথমিকে যে কয়বার বরাদ্দ পাওয়া গেছে তার কোন কাজ করা হয়নি। সমুদয় টাকা আত্মসাৎ করা হয়েছে বলে দাবি করেন এলাকাবাসি। এভাবে প্রায় ৬০ হাজার টাকা আত্মসাৎ করেছেন প্রধান শিক্ষক।


আব্দুল মান্নান সহকারী শিক্ষক ও অভিভাবকদের সাথে খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ করেন তারা। শেখ আব্দুল মান্নান নিয়মিত স্কুলে যান না। অধিকাংশ দিন স্কুলে গিয়ে স্বাক্ষর করে অফিসের কাজে যাচ্ছেন বলে চলে আসেন। অধিকাংশ সময় শহরের বিভিন্ন জায়গায় তাকে দেখতে পাওয়া যায় স্কুল টাইমে।


তাছাড়া তার সহধর্মিণী পৌরসভার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়ায় তাকে স্কুলে দিয়ে আসে আবার স্কুল থেকে নিয়ে আসে। তাছাড়া ফুড অফিসের মোড়ে তার ৬ তলা বিল্ডিংয়ের কাজ চলাকালীন সময় বিদ্যালয়ে না গিয়ে বাড়ির কাজ দেখভাল করেছেন-এমন অভিযোগও করেন এলাকাবাসি। এতসব অনিয়মের বিরুদ্ধে তদন্ত করে কর্তৃপক্ষ শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনবেন বলে এলাকাবাসী প্রত্যাশা করেন।


এ ব্যাপারে প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সাথে যোগাযোগ করা যায়নি।


সাতক্ষীরা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, অভিযোগের বিষয়টি তারা জেনেছেন। তদন্ত করে অভিযোগ সত্য হলে ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর