মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি আবু হাসান, সম্পাদক আবু মুছা



সাতক্ষীরার ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন শেষে প্রধান নির্বাচন কমিশনার রাত ৮ টায় ওই ফলাফল ঘোষণা করেন।


উক্ত নির্বাচনে সভাপতি পদে ৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আবু হাসান। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ৫৪ ভোট।


সহ সভাপতি পদে ৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুল মোমেন খান চৌধুরী (সান্টু)। প্রতিদ্বন্দ্বি প্রার্থী রবিউল ইসলাম ৫৬ ভোট পেয়েছেন।


অপর সহ সভাপতি পদে কাজী ইমাম উদ্দীন ৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী আব্দুল আহাদ ৫৭ ভোট পেয়েছেন।


সাধারন সম্পাদক পদে আবু মুছা ৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী অহিদুল ইসলাম ৪৭ ভোট পেয়েছেন।


যুগ্ম সাধারন সম্পাদক পদে কিলকিস সুলতানা সাথী ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী গোলাম ফারুক বাবু ৫৯ ভোট পেয়েছেন।


সাংগঠনিক ও দপ্তর বিষয়ক সম্পাদক পদে শরীফুজ্জামান পরাগ ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী নজরুল ইসলাম ৬২ ভোট পেয়েছেন।


কাস্টমস বিষয়ক সম্পাদক পদে জিএম আমীর হামজা ৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী জাকির হোসেন মন্টু ৪৮ ভোট ভোট হয়েছেন।


বন্দর বিষয়ক সম্পাদক পদে রিয়াজুল হক ৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ইসরাইল গাজী ৫৫ ভোট পেয়েছেন।


অর্থ সম্পাদক সম্পাদক পদে ৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুল গফুর সরদার। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মুনসী রইছুল হক পেয়েছেন ৪৬ ভোট।


কার্যনির্বাহী সদস্য পদে আমিনুল হক আনু ৮০ ভোট, শাহানুর ইসলাম শাহীন ৬৮ ভোট, মফিজুর রহমান ৬৭ ভোট এবং মোস্তাফিজুর রহমান নাসিম ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বি প্রার্থী এসএম লুৎফর রহমান ৬৫ ভোট, জাকির হোসেন ৫৬ এবং আশরাফুজ্জামান ৫৫ ভোট পেয়েছেন।


প্রধান নির্বাচন কমিশনার মোঃ জালাল উদ্দীন আকবার বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে ১৬০ জন ভোটারের মধ্যে ১৩২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। অতি শীঘ্রই নির্বাচিত কমিটির নিকট দায়িত্বভার হস্তান্তর করা হবে।


Tag
আরও খবর