নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

হুঁশিয়ারি দিয়ে ইরানে হামলার সমাপ্তি ঘোষণা করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 26-10-2024 03:36:33 am

ইরানে হামলার সমাপ্তি ঘোষণা করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষাবাহিনীর (আইডিএফ) মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি এক বিবৃতিতে এটি নিশ্চিত করেছেন, একইসঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি আরও ‘ভুল’ করে, তাহলে ইসরাইল তার জবাব দেবে।


শনিবার (২৬ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল।



ভিডিও বিবৃতিতে আইডিএফ মুখপাত্র বলেন, ‘আমি এখন নিশ্চিত করতে পারি যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে আমরা পাল্টা প্রতিশোধমূলক হামলা শেষ করেছি’।


এতে আরও বলা হয়, ‘আমরা ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে ও সুনির্দিষ্ট স্থানে হামলা চালিয়েছি। ইসরায়েল রাষ্ট্রের তাৎক্ষণিক হুমকিকে ব্যর্থ করে দিয়েছি। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী তার মিশন পূরণ করেছে’।


ইসরায়েলের এই শীর্ষকর্তার আরও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘আমাদের বার্তা স্পষ্ট। যারা ইসরাইল রাষ্ট্রকে হুমকি দেয় এবং এই অঞ্চলটিকে আরও বৃহত্তর উত্তেজনার দিকে টেনে আনতে চায়। তাদের জন্য একটি ভারি মূল্য দিতে হবে। আমরা আজ প্রমাণ করেছি যে, আমাদের ক্ষমতা এবং সিদ্ধান্তমূলকভাবে কাজ করার সংকল্প উভয়ই রয়েছে। আমরা অপরাধ দমন এবং প্রতিরক্ষা সুরক্ষায় ইসরায়েল রাষ্ট্র এবং ইসরায়েলের জনগণকে রক্ষা করার জন্য প্রস্তুত’।

আরও খবর