নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চট্টগ্রাম বন্দর থানা বিএনপির উদ্যোগে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষেভ মিছিল অনুষ্ঠিত

চট্টগ্রাম বন্দর থানা বিএনপির উদ্যোগে বিক্ষেভ মিছিল





দেশের বিভিন্ন স্থানে আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে ও ছাত্র জনতার আন্দোলনে গণহত্যায় জড়িতদের গ্রেফতারের দাবীতে বন্দর থানা বিএনপির উদ্যোগে  বিক্ষেভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল ৩ টায় নগরীর  সল্টগোলা ক্রসিং মোড় থেকে শুরু হয়ে বিক্ষেভ মিছিলটি  সিম্যান্স হোস্টেল, ব্যারিস্টার কলেজ হয়ে ইপিজেড মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
  বন্দর থানা বিএনপির সভাপতি হাজী মো. হানিফ সওদাগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল হাসানের পরিচালনায়  অনুষ্ঠিত উক্ত সমাবেশে বক্তারা বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের ষড়যন্ত্র এখনো থেমে নেই।ষড়যন্ত্রকারীরা এখনও দেশে অরাজকতা ও ভীতির পরিবেশ সৃষ্টি করে দেশে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করছে। তাই কোনো দুষ্কৃতকারী যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে জন্য সবাইকে সর্বদা সতর্ক থাকতে হবে। দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার চক্রান্তকে প্রতিহত করতে হবে।
এতে  উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সি. সহ সভাপতি হাসান মুরাদ, সহ সভাপতি শওকত আলী, আসলাম কোম্পানি, সি. যুগ্ম সম্পাদক মো. হারুন, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, নাছির মুহাম্মদ, আমিনুল ইসলাম আমিন, ৩৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. জাহেদ, ৩৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হাসান, বিএনপি নেতা কামরুল ইসলাম, মো. আরজু, কামরুল হাসান, সাইফুল ইসলাম, মো. হোসেন মনা, থানা যুবদলের সাবেক আহ্বায়ক শফিউল আজম সি. যুগ্ম আহ্বায়ক মো. ইয়াসিন, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শুভ, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক নুর জাফর রাহুল, থানা ছাত্রদলের সদস্য সচিব মো. অভি, অঙ্গ সংগঠনের নেতা মো. সুমন, আলী রাশেদ, ইব্রাহিম ফরাজী, তসলিম হোসেন সেলিম, মো. হুমায়ুন মো. মামুন

আরও খবর