সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারান সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের উদ্যোগে সংস্কারে ফিরছে সেনবাগ-সোনাইমুড়ী সড়ক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ লাখাইয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা, শিক্ষার্থী ও পথচারীদের চরম ভোগান্তি। ইসলামি আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার কমিটি গঠন বেগমগঞ্জে হত্যা সহ একাধিক মামলার আসামীকে ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে সোপর্দ উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পীরগাছায় নিরাপদ গোশত উৎপাদনে ব্যবসায়ীদের সচেতন করল প্রাণিসম্পদ দপ্তর বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতের দ্বারস্থ, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫*

ট্রাইব্যুনালে আরো পাঁচ প্রসিকিউটর নিয়োগ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-10-2024 05:49:37 am

শেখ হাসিনাসহ আওয়ামী লীগ এবং দলটির আস্থাভাজন ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেপ্তারের আবেদনের পর থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নড়েচড়ে বসেছে। সংস্থাটির কাজ আরো বেগবান করতে প্রসিকিউশন টিম বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর হিসেবে মোহাম্মদ তাজুল ইসলামসহ চার প্রসিকিউটর দায়িত্ব পালন করছেন।


এবার সেই টিমে যুক্ত হয়েছেন আরো পাঁচজন প্রসিকিউটর। নিয়োগপ্রাপ্তরা সহকারী অ্যাটর্নি জেনারেল সমমর্যাদার সুযোগ-সুবিধা পাবেন।


বৃহস্পতিবার রাতে আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, The International Crimes (Tribunals) Act, 1973 (ACT NO.XIX OF 1973)-এর Section7(1) অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য বর্ণিত ব্যক্তিদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিয়োগ প্রদান করা হলো।


নিয়োগ পাওয়া পাঁচ প্রসিকিউটর হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম মঈনুল করিম, নুরে এরশাদ সিদ্দিকী, শাইখ মাহদী, তারেক আব্দুল্লাহ, তানভীর হাসান জোহা।


আগের চার প্রসিকিউটর হলেন মো. মিজানুল ইসলাম, গাজী মোনাওয়ার হুসাইন তামিম, বি এম সুলতান মাহমুদ ও আবদুল্লাহ আল নোমান।


নভেম্বর থেকে ট্রাইব্যুনালে বিচারকার্য পুরোদমে শুরু হবে। এতে ৩৬ জুলাই ছাত্রহত্যা ও গণহত্যা, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরে হেফাজত হত্যাকাণ্ড এবং গুম-ক্রসফায়ারের বিচারকার্য পরিচালিত হবে বলে ধারণা করা হচ্ছে।

আরও খবর





deshchitro-6aa017be4b6dd-080926081214.webp
আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১ দিন ৫ ঘন্টা ৫৯ মিনিট আগে