মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

সাতক্ষীরায় যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার রক্ষায় সক্ষমতা অর্জন বিষয়ক কর্মশালা

সাতক্ষীরা




সাতক্ষীরায় যৌন-প্রজনন স্বাস্থ্য ও অধিকারগুলো রক্ষায় অধিকতর সক্ষমতা অর্জন, বাল্যবিবাহ বন্ধসহ বিষয়ক এক সমাপনি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রকল্পটির মাঠ পর্যায়ে কার্যক্রম বাস্তবায়ন করছে উত্তরণ, কারীগরি সহযোগিতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং অর্থায়নে-গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা। প্রকল্প সমন্বয়কারী আফরোজা আক্তার বানুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শোয়াইব আহমাদ। বিশেষ অতিথি হিসেবে সাইকোলজিস্ট সুপ্রাভাইজার রুমানা রফিক, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফরহাদ জামিল, সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার আজিজুল ইসলাম, সদর থানার উপ পুলিশ পরিদর্শক এসেএম শামীম আক্তারসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তারা মাঠ পর্যায়ে এই প্রকল্প বাস্তায়নের সফলতা তুলে ধরেন। স্বাস্থ্য ব্যবস্থার শক্তিশালীকরণের মাধ্যমে কিশোরী এবং জেন্ডার বান্ধব যৌন-প্রজনন স্বাস্থ্য ও অধিকার এবং বাল্য ও জোরপূর্বক বিবাহ সংক্রান্ত তথ্য ও সেবা নিশ্চিত করাই ছিল এই প্রকল্পের মূল লক্ষ্য। কমিউনিটিতে পিয়ারগ্রুপ ইয়ুথ গ্রুপ, মেনকেয়ার গ্রুপ, ধর্মীয়নেতাদের মাধ্যমে সচেতনতা মূলক কার্যক্রম বাস্তবায়ন করেন। এই প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও বাগেরহাট জেলার ১০ থেকে ২৪ বছর বয়সী কিশোর-কিশোরী এবং যুবক- যুবতীদের যৌন-প্রজনন স্বাস্থ্য ও অধিকারগুলো রক্ষায় অধিকতর সক্ষমতা অর্জন, বাল্যবিবাহ বন্ধ, বিদ্যালয়ে ওয়াশ ব্যবস্থা পুনঃনির্মানসহ উপকরণ প্রদান। এছাড়াও কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়নের জন্য স্বাস্থ্য কর্মীদের বিভিন্নধরণের প্রশিক্ষণপ্রদান, কমিউনিটি ক্লিনিকে এ্যাডলসেন্ট কর্ণার প্রতিষ্ঠাসহ বিভিন্ন ধরণের উপকরণ বিতরণ এবং পুনঃনির্মাণ কাজ ইত্যাদি। কমিউনিটিতে পিয়ারগ্রুপ ইয়ুথ গ্রুপ, মেনকেয়ার গ্রুপ, ধর্মীয়নেতাদের মাধ্যমে সচেতনতা মূলক কার্যক্রম বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে নিয়ে কাজ করেছে। প্রকল্পের প্রত্যক্ষ উপকারভোগী- ২০ লাখ ৩ হাজার ৫৫৭ জন।


Tag
আরও খবর