বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

বিডি ক্লিনের উদ্যোগে ইসমাইলপুর দাখিল মাদ্রাসা পরিচ্ছন্ন ঘোষনা।

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা ইসমাইলপুর দাখিল মাদ্রাসায় "বিডি ক্লিন -বাংলাদেশ" আক্কেলপুর শাখার আয়োজনে শপথ ব্যাক্য পাঠের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে৷ ইসমাইলপুর দাখিল মাদ্রাসা ও আরোহী ফিজিওথেরাপি সেন্টারের সার্বিক সহযোগিতায় এবং বিডি ক্লিন আক্কেলপুরের তত্তাবধানে প্রোগ্রামটি সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত হয়। এছাড়াও পরিচ্ছন্নতা শেষে সকল ছাত্র ছাত্রীদের স্বাস্থ্য বার্তা প্রদান করেন, মোঃ সৈকত বাবু (ফিজিওথেরাপিষ্ট), আরোহী ফিজিওথেরাপি সেন্টার, আক্কেলপুর, জয়পুরহাট। এসময় ভলান্টিয়ার দায়িত্ব পালন করেন ইসমাইলপুর যুব সংগঠনের সকল সদস্যগন। বিডি ক্লিনের আক্কেলপুরের দায়িত্বশীল সদস্য মোঃ সৈকত বাবু বলেন, আমরা আক্কেলপুরে তরুণ তরুণী ২০ জন সদস্য নিয়ে ইসমাইলপুর দাখিল মাদ্রাসার পরিষ্কার পরিচ্ছন্ন ফিরে আনার জন্য কাজ করতেছি। আমরা এ কাজের মাধ্যমে ইসমাইলপুর দাখিল মাদ্রাসা পরিষ্কার পরিচ্ছন্নতা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে ঘোষণা করলাম এবং পরবর্তীতে যেন সবাই যত্র তত্র ময়লা না ফেলে সে বিষয়ে সকল ছাত্র ছাত্রী সহ আশে পাশের সবাইকে সচেতন করেছি। আমাদের এই মহৎ উদ্দেশ্যে প্রতিষ্ঠানের অসংখ্য ছাত্র ছাত্রী অংশগ্রহণ করার জন্য আগ্রহী হয়েছেন এবং যত্র তত্র ময়লা ফেলতে ওয়াদাবদ্ধ হয়েছেন। বিডি ক্লিন আক্কেলপুরের দায়িত্বশীল সদস্য মোঃ সৈকত বাবুর পরিচালনায় উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক অফিসার জাবেদ ইকবাল হাসান (ভারপ্রাপ্ত), জনাব এনামুল হক কাজী (সুপার, ইসমাইলপুর দাখিল মাদ্রাসা) ক্বারী মোঃ আব্দুল কালাম আজাদ সহ মাদ্রাসার সকল শিক্ষক ও শিক্ষিকামন্ডলী। এসময় বিডি ক্লিনের দায়িত্বশীল সদস্য মোঃ সৈকত বাবু, আতিকুর আবির, নাসিম মন্ডল ও সদস্য রায়হান, রাব্বি, একরাম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর