লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

কলারোয়ায় কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধক এইচপিভি টিকা প্রদান

কলারোয়া, সাতক্ষীরা




 

সাতক্ষীরা কলারোয়ায় বি,এস, সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে ১০-১৪ বছর বয়সী কিশোরীদের (ছাত্রী)” জরায়ুমুখ ক্যান্সার” প্রতিরোধক এইচপিভি টিকা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ৯ টায় স্কুলের শ্রেনী কক্ষে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেনীর ছাত্রীদেরকে ওই এইচপিভি ( হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) টিকা প্রদান করা হয়।


টিকা প্রদান কার্য়ক্রমের উদ্বোধন করেন স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক আব্দুস সবুর, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, মাস্টার জাহাঙ্গীর হোসেন, শিক্ষিকা নাসরিন আক্তার, মাস্টার রফিকুল ইসলাম, শিক্ষিকা তহুরা সুলতানা ও সামিয়া আফরিন প্রমুখ।


টিকাদান কেন্দ্রের তত্বাবধায় হিসাবে উপস্থিত ছিলেন কেরালকাতা ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক নুর মোহাম্মদ, টিকাদনকারী, স্বাস্থ্য সহকারী শরিফুল ইসলাম, পরিবার কল্যাণ সহকারী ফেরদৌসি পারভীন, স্বেচ্ছাসেবক তৌহিদুর রহমান, আসিকুজ্জামান ও ভেক্সিনেটর মিলন হোসেন। অনলাইন জন্মনিবন্ধন নম্বর ব্যবহার করে নিবন্ধনের মাধ্যমে স্কুল থেকে (৬ষ্ঠ-৯ম) ১৭২ জন ছাত্রীর মধ্যে ১৪৯ জন ছাত্রী টিকা গ্রহন করায় বৈরী আবহাওয়ায় ২৩ জন ছাত্রী অনুপস্থিত বলে জানা যায়।


প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ জানান, জরায়ুমুখ ক্যান্সার (সার্ভিক্যাল ক্যান্সার) ভাইরাস জনিত একটি প্রাণঘাতী প্রতিরোধযোগ্য সংক্রামক রোগ। এই প্রাণঘাতি রোগ এইচপিভি টিকা গ্রহণের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। বাল্যবিবাহ, ঘন ঘন সন্তান প্রসব, ধূমপায়ী, এইডস রোগী, প্রজনন স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন নন এমন নারীরা এই রোগের ঝুঁকিতে থাকে। তাই কিশোরী বয়সে এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) টিকা নিলে নারীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ করা যায়।


তিনি আরো জানান, নিবন্ধনকৃত কোন ছাত্রী নিদৃষ্ট সময়ে স্থায়ী বা অস্থায়ী টিকাদান কেন্দ্র থেকে টিকা গ্রহন না করলে পরবর্তীতে ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে টিকা গ্রহন করতে পারবে। অনুরুপভাবে উপজেলা ব্যাপি আরো ৭ টি টিকা কেন্দ্রে কিশোরীদের এইচপিভি টিকা প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্ঠ কতৃপক্ষ জানান।


Tag
আরও খবর