রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

ঈদগাঁওতে বন্য বাচ্চা হাতির রহস্যজনক মৃত্যু

কক্সবাজারের ঈদগাঁওতে ইসলামাবাদ গজালিয়ার সাতঘরিয়াপাড়া সংলগ্ন গর্জনতলা এলাকায় একটি বন্য বাচ্চা হাতির রহস্যজনক মৃত্যু ঘটেছে। 


বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে কয়েকজন কাঠুরিয়া লাকড়ি সংগ্রহ করতে গিয়ে হাতিটিকে মৃত অবস্থায় দেখতে পান। ঘটনাটি এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


খবর পেয়ে বন বিভাগের একটি দল সকাল ১০টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়। ফুলছড়ি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন আহমেদ জানান, হাতিটি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল এবং বন বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিল। তবে হঠাৎ করেই তার মৃত্যু ঘটে। 


তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হাতিটির গায়ে বিভিন্ন ক্ষতচিহ্ন ছিল, যা স্বাভাবিক অসুস্থতার সাথে মেলে না। তাদের মতে, আঘাতের চিহ্নগুলো হাতিটির মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ থাকার ইঙ্গিত দিচ্ছে। এই রহস্যজনক মৃত্যুকে ঘিরে অনেকেই হাতিটির ওপর নিপীড়ন বা দুর্ঘটনার সন্দেহ করছেন।


এলাকাবাসীর দাবি, হাতিটির গায়ে যে ধরনের আঘাতের চিহ্ন দেখা গেছে, তা কোনো সাধারণ অসুস্থতার ফলাফল বলে মনে হচ্ছে না। তারা মনে করছেন, হয়তো হাতিটি কোনো দুর্ঘটনা বা অন্য কোনো প্রতিকূল অবস্থার শিকার হয়েছে। ফলে এলাকাবাসী এই মৃত্যুর পেছনে প্রকৃত কারণ উদঘাটনের জন্য সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।


বন বিভাগের কর্মকর্তারা হাতিটির মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে আরও পরীক্ষা-নিরীক্ষার আশ্বাস দিয়েছেন। তবে, দ্রুত কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা না আসলে, এ ঘটনা আরও রহস্যময় হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

Tag
আরও খবর