লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সাতক্ষীরা-মুন্সিগঞ্জের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা!



 


সাতক্ষীরা দেবহাটা উপজেলার লাবণ্যবতী খালের উপর নির্মিত কুলিয়া ব্রিজের নিচের গোল স্প্রীং রোলারসহ বিয়ারিং প্যাড চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বর্তমানে ভারী যানবাহন চলাচলে প্রচন্ড ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে ব্রিজটি। যেকোন সময় ব্রিজ ধ্বসে সাতক্ষীরা টু মুন্সিগঞ্জের মানুষের সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার আশংকা রয়েছে।


জানা গেছে, বুধবার সকাল ৯টার দিকে এক ব্যক্তি ছাগল চরাতে আসেন উক্ত ব্রিজের দক্ষিণ পাশে নিচে। সেসময় তিনি দেখতে পান ব্রিজের একটি বীমের নিচে থেকে গোল স্প্রীং রোলারের জায়গাটি ফাঁকা। তখন সে উপরে এসে লোকজনের সাথে বিষয়টি নিয়ে বলাবলির এক পর্যায়ে কুলিয়া বাজার কমিটির সভাপতি সাংবাদিক রুহুল আমিন ও সেক্রেটারী সাংবাদিক আবু হুরাইরাকে খবর দেয়। সাথে সাথে তারা সেখানে যেয়ে বিষয়টি দেখে হতবাক হয়ে যায়। এরপরই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বাজার কমিটির সেক্রেটারী সাংবাদিক আবু হুরাইরা তার ব্যক্তিগত ফেইসবুক আইডিতে লাইভ করে। সাথে সাথে ভিডিওটি ছড়িয়ে পড়লে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়ে। এরপরই বিকেল ৩টার দিকে সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের এসডি মতিয়ার রহমান এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, অতি দ্রুত বিষয়টি সমাধানের ব্যবস্থা করা হচ্ছে। কারণ এই মুহূর্তে ভারী যানবহন চলাচল করলে ব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়ে পারাপারের অযোগ্য হয়ে যেতে পারে। তাই দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি। এদিকে স্থানীয়রা জানিয়েছে, সরকার পরিবর্তনের পর এই এলাকায় জুয়াড়ী ও মাদকাসক্তদের আনাগোনো বৃদ্ধি পেয়েছে। ফলে তাদের দ্বারা এধরণের চুরি সংগঠিত হতে পারে। এ ব্যাপারে কুলিয়া বাজার কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে এই জুয়াড়ী ও মাদকাসক্তরা স্থানীয় লোকজনের ছত্রছায়ায় থাকায় তাদের নিবৃত করা কঠিন হয়ে পড়েছে। তাছাড়া ব্রিজের নিজের দিকের ঘটনা হওয়ায় ও সেদিকে কোন দোকানপাট না থাকার কারণে বাজারের নাইটগার্ডের পাহারার আওতায় উক্ত ঘটনাস্থল নেই। তবে চুরির ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওয়তায় নিয়ে উপযুক্ত শাস্তি দেওয়ার আহবান জানিয়েছেন কুলিয়া বাজার কমিটি ও এলাকাবাসী।


Tag
আরও খবর