লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

কালিগঞ্জে প্রেরণা এনজিও’র শম্পা গোস্বামীর নানান অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান




প্রেরণার নির্বাহী পরিচালক শম্পা গোস্বামী ও তার সহধর গোবিন্দ গোস্বামী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কালিগঞ্জের সর্বস্তরের মানুষদের বিরুদ্ধে অপমান ও অপদস্তমূলক কথা বলায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


সাতক্ষীরার কালিগঞ্জ মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হয়ে ও ৩ বছর বিদ্যালয়ে না আসায় অভিযোগ, সরকারি জায়গার গাছ কাটার অপরাধে সাজাপ্রাপ্ত আসামি হয়ে জেল হাজত খাটা, এনজিওর অফিসের নামে সরকারি কলেজের হোস্টেল ভাড়া নিয়ে ১০ বছরের ভাড়ার টাকা না দেওয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য উস্কানি মূলক নিজ ফেসবুক আইডিতে ভিডিও ছাড়া সহ নানাবিধ অনিয়ম, দুর্নীতি, ধুমপায়ী কার্যকলাপে প্রেরণা এনজিওর নির্বাহী পরিচালক ও স্কুল শিক্ষিকা শম্পা গোস্বামীর অপসারণের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান।


কালিগঞ্জ উপজেলা বাসী আয়োজনে বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১ টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন অনুষ্ঠানে কালিগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যাপক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে, অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহাদাত হোসেন।


এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আজিজ আহমেদ পটু ,শিক্ষক আব্দুস সামাদ, বিএনপি নেতা জিন্নাত আলী, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক বাপ্পি, ছাত্র সমন্বয়ক রাকিবুল হাসান প্রমূখ। মুষলধারে তীব্র বৃষ্টিকে উপেক্ষা করে উপজেলার সর্বস্তরের জনসাধারণ এবং স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন এই মানব বন্ধন কর্মসূচীতে।


কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন দেবহাটা থানার দেবহাটা গ্রামের তপন গোস্বামীর কন্যা সম্পা গোস্বামী দীর্ঘ ১২/১৩ বছর আগে কালীগঞ্জের ঐতিহ্যবাহী মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে একজন সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।


পরে প্রধান শিক্ষক নিয়োগে নিজে নিয়োগ বাণিজ্যে সফল না হতে পেরে অত্র বিদ্যালয়ের সভাপতি সহ অন্যান্যদের নামে মামলা করে হয়রানি করে আসছে। এছাড়াও তিনি নিজেরএনজিওর কাজে প্রায় সময়েই দেশ-বিদেশ ব্যস্ত থাকার কারণে গত ৩ বছর যাবত স্কুলে হাজির না হয়ে বহাল তবিয়তে আস্ফলন সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করে বেড়ায়।


নিজের প্রেরণা এনজিওর অফিসের নামে কালিগঞ্জ সরকারি কলেজের হোস্টেল ভাড়া নিয়ে দীর্ঘ ১০ বছরে প্রায় ১০ লক্ষাধিক টাকা পরিশোধ না করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস সংলগ্ন সাতক্ষীরা জেলা পরিষদের সরকারি জায়গা এক সনা লিজ নিয়ে সেখানে অবৈধ ভাবে পাকা বাউন্ডারি এবং সেখানকার বড় বড় গাছ কাটার অপরাধে ভ্রাম্যমান আদালত কর্তৃক তাকে ২ শত টাকা জরিমানা করা হয়।


ফেসবুকের মাধ্যমে আশ্ফালন ঘটিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর জন্য সে এবং তার ভাই উত্তেজনা সৃষ্টি করে পাঁয়তারা চালাচ্ছে। একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হয়েও দীর্ঘদিন স্কুলে না আসায় স্কুলের কোমলমতি ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ব্যাঘাত থেকে রক্ষা করতে তাকে অপসারণ এবং তার বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।


Tag
আরও খবর