লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সাতক্ষীরায় নতুন কোন নদী থাকলে জেলা প্রশাসন ও পাউবো’কে জানানোর আহবান


জাতীয় নদী রক্ষা কমিশনের নদ-নদীর তালিকায় সাতক্ষীরায় নদীর সংখ্যা প্রকাশ করা হয়েছে ১৫টি আর সিইজিআইএস’র তালিকায় ২৪ নদীর নাম সংরক্ষণ করা হয়েছে। তবে এর বাইরে নতুন কোন নদী থাকলে সাতক্ষীরা জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে অবগত করতে আহবান জানানো হয়েছে।

সাতক্ষীরা জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সভায় এ আহবান জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন।

সভায় মুল প্রাবন্ধিক চিত্র তুলে ধরেন আলোচনা করেন পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা-১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ সালাহউদ্দিন।

আলোচনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাতক্ষীরা জেলা উপ পরিচালক সাইফুল ইসলাম, প্রাণসায়ের ও পরিবেশ রক্ষা কমিটির সদস্য সচিব সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, পাউবো সাতক্ষীরা-২ এর নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম, সাতক্ষীরা সদর ইউএনও শোয়াইব আহমাদ, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ।

সভায় সিইজিআইএস’র তালিকায় প্রথম নদীর নাম ইছামতি-কালিন্দীকে যুক্ত করে প্রকাশ করা হয়েছে। সেখানে দুইটি নদী আলাদা থাকায় তা আলাদা আলাদা প্রকাশের প্রস্তাব করা হয়। উইকিপিডিয়াসহ বিভিন্ন স্থানে প্রাণসায়েরকে নদী-খাল প্রকাশ থাকার কথাকে উল্লেখ করে নদী প্রস্তাবনা আমলে নেয়া হয়। তবে এরজন্য প্রয়োজনীয় তথ্যাদি দেয়ার জন্য আহবান জানানো হয়।

একই সাথে জাতীয় নদী রক্ষা কমিশনের নদ-নদীর তালিকায় সাতক্ষীরায় নদীর সংখ্যা প্রকাশ করা হয়েছে ১৫টি আর সিইজিআইএস’র তালিকায় ২৪টি নদীর নাম সংরক্ষণ করা হয়েছে। তবে এর বাইরে নতুন কোন নদী থাকলে সাতক্ষীরা জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে অবগত করতে আহবান জানানো হয়।

Tag
আরও খবর