লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা


 

সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। “ছাত্র জনতার অঙ্গিকার, সড়ক হোক সবার” প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা ১১টায় শহরের পলাশপোলস্থ নিরাপদ সড়ক চাই সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়।


সংগঠনের জেলা শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ দিদারুল ইসলামের সভাপতিত্বে এবং সহ-সভাপতি অধ্যাপক নূর মোহাম্মাদ পাড়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম ফারুক।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মোঃ মোজাম্মেল হোসেন, সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবুল কালাম, সংগঠনের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক চাকরির পয়গাম পত্রিকার সম্পাদক এস এম মহিদার রহমান, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান আসাদ, ট্রাফিক ইন্সপেক্টর শেখ মাসুদুল ইসলাম, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেল, সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম।


এ সময় বক্তারা সড়ককে নিরাপদ রাখতে শহরের রাস্তায় ডিভাইডার স্থাপন, বাস ও ট্রাক চালক, ইজিবাইক চালক ও ভ্যান চালকদের প্রশিক্ষণের পাশাপাশি সকল ইজিবাইকের ডান পাশে প্রটেকশন হিসেবে রড দিয়ে বন্ধ করে দেওয়ার পরামর্শ দেন বক্তারা।


এ সময় আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ হাফিজুর আল মাহমুদ রিটু, দৈনিক কাফেলা পত্রিকার মোঃ ঈদুজ্জামান ইদ্রিস, দৈনিক পত্রদূত পত্রিকার শেখ আব্দুল আলিম, উদীচী সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, দৈনিক আমার বার্তার জেলা প্রতিনিধি মীর আবু বকর, সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি মোঃ আবু সাঈদ, সাতক্ষীরা জেলা কাপড় ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক জি এম সোহরাব হোসেন, জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক ও দৈনিক বিকাল বার্তার এ এস এম শাহনেওয়াজ মাহমুদ রনি, সমাজকর্মী শেখ ফারুক হোসেন, সড়ক বিভাগের কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম রবি, জি এম মোহাম্মাদ আলী, হাবিবুল্লাহ বাহার, চিকিৎসক মোঃ আবীর হোসেন লিয়ন, মোঃ অহিদুজ্জামান, মোঃ রুহুল আমিন, ব্যবসায়ী মোঃ আতিকুজ্জামান রিপন, মোঃ আছাদুজ্জামান লিটন, মোঃ আব্দুল মজিদ, মোঃ ইকবাল হোসেন রাজা, মোঃ শফিকুল ইসলাম, মোঃ নাজমুল হক, শেখ মাগফুর রহমান জান্টু প্রমুখ। আলোচনা শেষে নিসচা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী প্রয়াত জাহানারা কাঞ্চনের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ আবুল হোসেন।


Tag
আরও খবর