লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সাতক্ষীরা রসুলপুরে ধানসিঁড়ি গেট উদ্বোধন





সাতক্ষীরা শহরের রসুলপুরে (করিমের মোড়) রংধনু আবাসিক এলাকার ধানসিঁড়ি গেট উদ্বোধন করা হয়েছে।


মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ৯টায় সাতক্ষীরা-যশোর সড়কের বেলাল মসজিদ সংলগ্ন পার্শ্বরোড মুখে (রসুলপুর পশ্চিমপাড়া করিমের মোড়) রংধনু আবাসিক এলাকা উন্নয়ন কমিটির উদ্যোগে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ গেট উদ্বোধন করা হয়।


রংধনু আবাসিক এলাকা উন্নয়ন কমিটির সভাপতি মো. মামুন সিরাজ এর সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি এ কে এম তৌহিদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি থেকে ফিতা কেটে উক্ত গেট উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ শফিক-উদ-দৌলা সাগর।


বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান আলহাজ্ব মোঃ আজিবর রহমান, খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের অধ্যাপক (অব.) গোলাম জাকারিয়া, উপদেষ্টা সভাপতি আলহাজ্ব মো. আব্দুল খালেক (পেশকার), যুবদল নেতা আলমগীর হোসেন ডাবলু, উপদেষ্টা কমিটির সদস্য মো. মশিউর রহমান, শফিকুল ইসলাম সবুর, মো. মনিরুজ্জামান খোকন, মোঃ আনিসুর রহমান প্রমুখ।


এসময় উপস্থিত ছিলেন, কমিটির সহ সভাপতি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক অজিহার রহমান, মোঃ বাবর আলী, সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবির (মহব্বত), সহ- সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক এসএম বিপ্লব হোসেন টুটুল, প্রচার সম্পাদক মোঃ ফারুক হোসেন, অর্থ সম্পাদক মোঃ কারুজ্জামান, দপ্তর এ কে এম মতলুবুর রহমান (স্বপন), ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আমিনুর রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক এসএম খলিলুর রহমান, সমাজ কল্যান সম্পাদক মোঃ আবুল বাশার, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক রিজিয়া খাতুন ছাড়াও ব্যবসায়ী জিয়াউর রহমান, বাবুর আলী খোকন, মতিউর রহমান মালী, শফিকুল ইসলাম, মদিনা স্টীলের স্বত্ত্বাধিকারী আবু সাইদ কায়েস, আলিফ এন্টারপ্রাইজের প্রভাষক আমিনুর রহমান, আবুল হাসান, ফয়েজ আহমেদ, আব্দুল আজিজসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।


দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মসজিদে বেলাল (রাঃ) এর মাওলানা মফিজুর রহমান। মোনাজাত শেষে কমিটির পক্ষ থেকে সকলকে মিষ্টিমুখ করানো হয়।


Tag
আরও খবর