লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাষ্ট্রপতির অপসারণের দাবীতে সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে


 



সাতক্ষীরায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর অপসারণের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে সাতক্ষীরা জেলা বিএনপিসহ সকল অংগ সংগঠনের আয়োজনে শহরের পরিবহন কাউন্টার এলকায় জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ তারিকুল হাসানের সভাপতিত্বে ও জেলা কৃষক দলের সাবেক আহবায়ক আহসানুল কাদির স্বপনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য আবুল হাসান হাদী, জেলা যুব দলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন রাজু, জিয়া পরিষদের সদস্য সচিব প্রভাষক মনিরুজ্জামান, জেলা যুব দলের সাবেক সহ-সমন্বয়ক ফরিদ উদ্দিন, ছাত্র দলের সাবেক সভাপতি শেখ শরিফুজ্জামান সজিব, সাবেক সেক্রেটারী মমতাজুল ইসলাম চন্দন, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন পাড়, আসাদুজ্জামান খোকা, সাইদুল ইসলাম হিমু, শিপলুর রহমান, সদর যুব দলের সদস্য সচিব মো. জাকির হোসেন, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক শামীম কবির সুমন, ফিরোজ শাহ ও শ্রমিক দলের রেজাউল ইসলাম রেজা প্রমুখ।


বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, “১৯৭১ সালে পাকিস্থানী শাসক পলায়নের পর তাদের কোন পদত্যাগ পত্র শেখ মুজিবের কাছে ছিল না। সুতারাং শেখ হাসিনার পলায়নের পর তারও পদত্যাগের প্রয়োজন নেই। রাষ্ট্রপতি সাহাববুদ্দিন চুপ্পু মিথ্যাচার করেছেন। সাংবিধানিক রীতিকে উপেক্ষা করে দেশ ও জাতিকে সংকটের মধ্যে ফেলে দেয়ার চেষ্টা করছেন। তিনি শেখ হাসিনাকে রক্ষার গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছেন।


বিধায় তিনি রাষ্ট্রপতি পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। আমরা তার দ্রুত পদত্যাগ দাবী করছি।” বিক্ষোভ সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর অপসারণের দাবীতে বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সাতক্ষীরা শহর। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এসময় সাতক্ষীরা জেলা বিএনপিসহ সকল অংগ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর