লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস’২৪ পালিত





সারাদেশের ন্যায় সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৪।


”ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে মঙ্গলবার ( ২২ অক্টোবর ) সকালে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেল। সাতক্ষীরা সরকারি কলেজের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় প্রফেসর মোঃ আবুল হাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ সজীব খাঁন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ, সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কে, এম মিজানুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ অলিউর রহমান, সহকারী অধ্যাপক মোঃ ছানোয়ার হোসেন, সাতক্ষীরা সিভিল সার্জন অফিস এর মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার।


অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অফিস সহকারী মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কে এম মাহবুব কবীর।


আলোচনা সভায় বক্তারা বলেন, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়কের দাবিতে ব্যক্তিগতভাবে আন্দোলন শুরু করলেও আজ তা জাতীয় আন্দোলনে রূপ নিয়েছে। দুর্ঘটনারোধে চালকদের আন্তরিক এবং পথচারীদের সচেতন হতে হবে। গাড়ি চালানো অবস্থায় মোবাইলে কথা বলা থেকে বিরত থাকতে হবে, ক্লান্ত, অসুস্থ ও নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকুন। দুর্ঘটনাগুলোর বেশিরভাগই অসাবধানতাবশত হয়ে থাকে। এ জন্য পথচারীদের সচেতন হতে হবে, নিজেদের মধ্যে আগে পরির্বতন আনতে হবে। তাহলে দুর্ঘটনা কমবে।


বক্তরা আরও বলেন, গাড়ি চালকদের নিয়ে আলাদাভাবে সচেতনামূলক প্রশিক্ষণ দিতে হবে। স্থানীয়ভাবে চালক হেলপার সুপারভাইজারদের স্ব স্ব শ্রমিক ইউনিয়ন ও সংশ্লিষ্ট মালিক সমিতি মাসে অন্তত একবার প্রশিক্ষণের ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজে ছাত্র-ছাত্রীদের সড়ক দুর্ঘটনা রোধকল্পে সচেতনতামূলক ক্যাম্পইন ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে সড়ক দুর্ঘটনা রোধে আরও বেশি কার্যকর হবে বলেও মন্তব্য করেন তারা। সভা শুরুর আগে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।


সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কে এম মাহবুব কবির।


Tag
আরও খবর