তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

রাজবাড়ীর গোয়ালন্দে ন্যায্য মূল্যে সবজি বিক্রি।

রাজবাড়ীর গোয়ালন্দে ন্যায্যমূল্যে সবজি বিক্রি রাজবাড়ীর গোয়ালন্দে দ্রব্যমূল্যের দাম লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবনে দূর্ভোগের সৃষ্টি আর এ দুর্ভোগ কমাতে এবং শিক্ষার্থীদের জীবন ও জীবিকা বিষয়ে বাস্তব জ্ঞান অর্জনের লক্ষে এবং সমাজসেবায় অবদান রাখতে এক দিনের জন‍্য ন্যায্যমূল্যে সবজি বিক্রির ব‍্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ৯ টা থেকে বিদ‍্যালয়ের সামনে ন্যায্যমূল্যে এক দিনের জন‍্য সবজি বিক্রির ব‍্যবস্থা করেন গোয়ালন্দের ঐতিহ্যবাহী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সান-সাইন কলেজিয়েট স্কুল। প্রতিষ্ঠিনটি দিন ব‍্যাপী তাদের স্কুলের সামনে সবজি বিক্রির জন‍্য দোকানের পসরা সাজিয়ে বসেন। এদিন প্রতিষ্ঠানটি গোয়ালন্দ বাজারের চাইতে কম মূল‍্যে অর্থাৎ ন‍্যায‍্যমূল‍্যে সবজি বিক্রি শুরু করেন। প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে ১৭ টি দ্রব‍্য মোট ১ হাজার ৪'শ কেজি সবজির মূল‍্য তালিকা টাঙিয়ে বিক্রি শুরু করেন। এসময় বিভিন্ন ক্রেতা ৭৫ টাকা কেজি দরে ফুলকপি (বাজার মূল‍্য ১০০ টাকা কেজি), ৫০ টাকা কেজি দরে ঢেড়শ (বাজার মূল‍্য ৬০ টাকা কেজি), বরবটি ১ কেজি ও ১ টা গোল লাউ ৫০ টাকা (বাজার মূল‍্য ৬০ টাকা), ৬৫ টাকা কেজি দরে গোল বেগুন (বাজার মূল‍্য ৮০ টাকা কেজি), ৬০ টাকা কেজি দরে পটল (বাজার মূল‍্য ৭০ টাকা কেজি), ৪৫ টাকা কেজি দরে করলা ও কচুরমুখী (বাজার মূল‍্য ৭০ টাকা কেজি), ৩৫ টাকা কেজি দরে মুলা (বাজার মূল‍্য ৫৫ টাকা কেজি), ৩০ টাকা কেজি দরে ধুন্দুল ও পেঁপে (বাজার মূল‍্য ৫০ টাকা কেজি), ৪৫ টাকায় ১ টা লম্বা লাউ (বাজার মূল‍্য ৬০ টাকা ), ২৫ টাকায় ১ টা চাল কুমড়া (বাজার মূল‍্য ৩০ টাকা), ২০ টাকায় ১০০ গ্রাম ধনেপাতা (বাজার মূল‍্য ৩৫ টাকা ), ৫০ টাকায় ২৫০ গ্রাম মরিচ (বাজার মূল‍্য ৬০ টাকা), ৫০ টাকায় ১ হালি ডিম (বাজার মূল‍্য ৫৫ টাকা হালি) দরে ক্রয় করার সুযোগ পান। এসময় কুমড়াকান্দি এলাকার একজন ক্রেতা বলেন, গোয়ালন্দ বাজারের তুলনায় সবগুলো সবজি কমপক্ষে কেজিতে ১৫ থেকে ২০ টাকা কম পাওয়ায় এখান থেকে সবজি কিনলাম। অন্তত একদিন হলে ন‍্যায‍্য মূল‍্যে কিনতে পেরে ভালই লাগছে। সান-সাইন কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক নুরতাজ আলম রবিন বলেন, ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জীবন ও জীবিকা বিষয়ের উপর প্রাকটিক‍্যাল পরীক্ষা থাকায় বাস্তব জীবনে অভিজ্ঞতা অর্জনের লক্ষে এবং সমাজসেবায় অবদান রাখতে নিজ প্রতিষ্ঠান থেকে ভর্তুকি দিয়ে এমন আয়োজন করেছি। এমন আয়োজনে শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান অর্জনও হলো এবং পাশাপাশি গোয়ালন্দের জনগণ কম মূল‍্যে একদিন অন্তত সবজি ক্রয়ের সুযোগ পেলো।
আরও খবর