লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সনাক সাতক্ষীরার এসিজি’র উদ্যোগে অ্যাডভোকেসি মিটিং ও কমিউনিটি অ্যাকশন মিটিং

সাতক্ষীরা




২১ অক্টোবর সোমবার ‘সনাক-টিআইবি’র সহায়তায় ‘‘অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) কর্তৃক সাতক্ষীরা সদর উপজেলা ভূমি অফিস এর সেবার সার্বিক মানোন্নয়নে ‘ভূমি কর্তৃপক্ষের সাথে অ্যাডভোকেসি মিটিং’ এবং সদর হাসপাতাল এর সেবার মানোন্নয়নে ‘কমিউনিটি অ্যাকশন মিটিং’ অনুষ্ঠিত হয়েছে।


কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা ভূমি অফিস এ সহকারি কমিশনার (ভূমি) অতীশ সরকার এর সভাপতিত্বে এবং টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর-সিই মোঃ মনিরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত ‘অ্যাডভোকেসি মিটিং’ এ স্বাগত বক্তব্য রাখেন এসিজি সমন্বয়ক এসএম বিপ্লব হোসেন।


অতিথি হিসেবে বক্তব্য রাখেন সনাক এর ভূমি বিষয়ক উপকমিটির আহ্বায়ক মোঃ তৈয়েব হাসান সামসুজ্জামান, সনাক সহসভাপতি ভারতেশ্বরী বিশ্বাস, এসিজি সদস্য সানজিদা ওয়াহিদ, সেলিম হোসেন প্রমূখ। সভায় ভূমি অফিস এর সেবার মান বৃদ্ধি করার জন্য তথ্য ও পরামর্শ ডেস্ক এ নির্দেশনা চিহ্ন ব্যবহার করা; দালালের দৌরাত্ম্য কমিয়ে আনা; শাখরা আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দাদের দলিল পেতে দীর্ঘসূত্রিতা দূর করা; অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির পদ্ধতি আরো কার্যকর করা; নারী ও প্রতিবন্ধী বান্ধব সেবা নিশ্চিত করা; সেবাগ্রহীতাদের সচেতনতার জন্য সেবাগ্রহীতাদেও নিয়ে গণশুনানি ও মতবিনিময় সভার আয়োজন করা ইত্যাদি নিয়ে আলোচনা, পরিকল্পনা ও কর্ম-কৌশল নির্ধারণ করা হয়।


বিকাল ৪টায় এসিজি সমন্বয়ক মোঃ মামুনার রশীদ এর সভাপতিত্বে এবং এসিজি সদস্য মোঃ মনিরুল ইসলাম মিলন এর সঞ্চালনায় অনুষ্ঠিত ‘কমিউনিটি অ্যাকশন মিটিং’ এ বক্তব্য রাখেন ইয়েস দলনেতা মুশফিকুর রহমান। আলোচনায় অংশগ্রহণ করেন রসুলপর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুর রহমান, সনাক এর স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহ্বায়ক ডাঃ সুশান্ত কুমার ঘোষ, সনাক সদস্য মোঃ আবুল বাসার, সহসভাপতি ইয়াছিন ছিদ্দীকী, এসিজি সদস্য সাইফুল ইসলাম, সেবাগ্র্রহিতা জাহাঙ্গীর আলম, জবা, রমেছা খাতুন, ফাতেমা বেগম, আমেনা খাতুন, বিলকিছ বেগম প্রমূখ।


সভায় এসিজিকর্তৃক সাতক্ষীরা সদর হাসপাতালে ‘কমিউনিটি মনিটরিং’ এর মাধ্যমে প্রাপ্ত বিভিন্ন সমস্যা, যেমন- হাসপাতালে পরিষ্কার- পরিচ্ছন্নতার অভাব; সময়মত ডাক্তার না পাওয়া এবং যথাযথ সেবা না পাওয়া; হাসপাতালের বহিঃবিভাগ থেকে প্রয়োজনীয় ওষুধ না পাওয়া; টিকিট ও ওষুধ কাউন্টার ও ডাক্তার রোগী দেখার সময়ে সঠিক সিরিয়াল এবং নারী ও পুরুষের আলাদা লাইন না মানা; দালালের দ্বারা রোগী প্রতারিত হওয়া। এছাড়াও সেবাগ্রহহিতাগণ হাসপাতালের আরো কিছু নতুন সমস্যার কথা সভায় তুলে ধরেন এবং সেগুলো হলো-সেবা নিতে গিয়ে অনৈতিকভাবে টাকা দাবী; পরীক্ষার জন্য বাহিরের নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো ইত্যাদি। সমস্যাসমূহ সমাধানের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সাথে অ্যাডভোকেসি সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।


Tag
আরও খবর