লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

দুর্বৃত্তরা প্রধান শিক্ষকসহ ৩ জনকে পিটিয়ে যখম : উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ

দুর্বৃত্তরা প্রধান শিক্ষকসহ ৩ জনকে পিটিয়ে যখম : উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরার কালিগঞ্জে সুরত আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলীসহ ৩ জনকে পিটিয়ে যখম করে আটক রাখে দুবৃত্তরা।


সংবাদ পেয়ে তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছে সেনাবাহিনী ও থানা পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।


সরেজমিন ও থানা সূত্রে জানাগেছে, সুরাত আলী হাইস্কুলের প্রধান শিক্ষক হযরত আলীকে গত দুইমাস যাবত স্কুলে ঢুকতে দিচ্ছে না একটিচক্র। চাহিদামত নির্দিষ্ট টাকা দিতে পারলেই অফিসে প্রবেশ করানো হবে মর্মে হুমকি ধমকী দেওয়া হয়েছে বললেন অতর্কিত হামলার শিকার প্রধান শিক্ষক।


বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয় ঐ এলাকায়। একপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেই রবিবার ২০ অক্টোবর সকাল ১০টা স্কুলে হাজিরা দিতে যান প্রধান শিক্ষক। এসময়ে স্থানীয় রতনপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সবুর ও যুবদলের আহবায়ক আজাদের নেতৃত্বে ৪০/৫০ জন অতর্কিত হামলা চালায় হযরত আলীর উপর।


এসময়ে তারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের শিক্ষার্থীদের ক্ষেপিয়ে উত্তেজিত করে। প্রধান শিক্ষককে স্কুলের গেট থেকে গলা ধাক্কাতে ধাক্কাতে এবং এলোপাতাড়ি ভাবে পিটিয়ে কদমতলা বাজারের একটি ঘরে তার দুই সহযোগীসহ আটকিয়ে রাখে।


মুহুর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ার খবরে বেলা ১২ টার দিকে সেনাবাহিনীর সদস্যরা ও কালিগঞ্জ থানার উপ পরিদর্শক শাহিনসহ সঙ্গীয় ফোর্স ঐ দোকান থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।


পরে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন ও স্থানীয়দের বক্তব্য নিয়েছেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার অমিত কুমার বিশ্বাস। বর্তমানে প্রধান শিক্ষক ও দুই সহযোগী কালিগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন।


এঘটনায় কালিগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।


থানার সেকেন্ড অফিসার প্রদীপ কুমার রায় বলেন এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভাঙচুর হওয়া মটর সাইকেলটিও থানায় আনা হয়েছে। তবে উত্তপ্ত পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে।

Tag
আরও খবর