সংবাদ প্রকাশের পর সাংবাদিক এহসানের বিরুদ্ধে সাইবার মামলা, প্রত্যাহারের দাবি সাংবাদিক মহলের চিয়ড়া স্পোর্টস ফেডারেশনের মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন, টাইব্রেকারে বদরপুরের জয় জাতীয় যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন।

দেউলিয়া

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-08-2022 02:41:35 am

ফাইল ছবি

দেউলিয়া

তুষার আহমেদ মূসা



তুমি ছিলে হৃদয়ে, অপারগ চিন্তায়

স্বপ্নের ক্ষীণকায়, আনমনে ভাবনায়;

ক্ষণিকের রাজ্যে, রাজার যতো অভিনয়,

বিচারের কার্যে, সেনাপতির যত সবিনয়।


আমি ছিলাম নামে রাজে, রাজ্যটা ছিল তোমার

হেয়ালিপনায় চলতো সবি, ভাবতাম তুমিই আমার;

তোমাতে ছিলাম আপোসহীন, রাজ্যের যত দায় ভার

করেছ তুমি যত-শত,অন্যায় আবদার;


রাখিনি অপূরণ, নিয়েছি তার দায়ভার

মেনেছি সব বেহায়াপনা,না মেনে খবরদার;

পৃথিবীর কাছে আজ আমি কলঙ্কের ভাগীদার

নিষ্পাপ কণ্ঠে আজ তুমি শত ভুলের জমিদার;


ভাবনার আকাশে কালো মেঘের ঘনঘটা,

মনের ডোরে ভেসে আসে সন্দেহের টুকা-টাক;

বিচলিত আমি, একোন বেলা,

সিংহাচ্যুত আমি এই কালবেলা!


অন্ত্রে-তন্ত্রে যাহা ছিল, সবি তোমার তরে,

বুঝেছি আমি এই জগৎ সংসারে পরে;

তুমি চাইলে এমনি যেতাম চলে,

ছলনার ছিল না দরকার এই ক্লান্তিকালে!


তবুও ছেড়ে গেলাম শূন্য করে পদ,

কবুও নাহি হেরে, নিজেকে অমৃত করে;

রাজ্য যখন সাজিয়েছি ইহপারে,

দুর্বল ভেবো না এই সমাজের তরে।


রাজ্য ঠিকই চলবে আবার নতুন শিক্ষা নিয়ে,

রাজার নীতি অটল থাকবে নতুন রাজত্ব গড়ে;

ভয় নাহি আছে তবু গড়তে নতুন বাহুবল,

সত্যের জয় গড়জে উঠবে ন্যায়ে অবিচল।