মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

আইনজীবী সমিতির নির্বাচনী হওয়া: আজ মনোনয়নপত্র দাখিল

আইনজীবী সমিতির নির্বাচনী হওয়া: আজ মনোনয়নপত্র দাখিল




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

দীর্ঘ চার বছর অপেক্ষার পর অবশেষে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনী পালে হাওয়া লাগতে শুরু করেছে। দ্রুত গতিতে জমে উঠছে আদালত পাড়ার ভোটের পরিবেশ। আজ রবিবার মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে চূড়ান্তভাবে মাঠে নামবেন প্রার্থীরা। আগামী ২১ নভেম্বর সমিতির বার্ষিক নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা ছুটছেন ভোটার আইনজীবীদের কাছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও নেয়া হচ্ছে সার্বিক প্রস্তুতি। এবারের নির্বাচনে ৫৫২ জন ভোটার আইনজীবী আগামী এক বছরের জন্য কার্যনির্বাহী পরিষদের নেতা নির্বাচন করবেন।

উল্লেখ্য, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২০ সালে। উক্ত নির্বাচনে নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের মেয়াদ শেষ হওয়ার পূর্বেই বেশিরভাগ সদস্য পদত্যাগ করায় শুরু হয় জটিলতা। একপর্যায়ে বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে চলতে থাকে আইনজীবী সমিতি। প্রকাশ্য দুইটি গ্রুপে বিভাক্ত হয়ে যান সমিতির সদস্যরা। বিভিন্ন সময় গঠিত হয় নির্বাচন কমিশন। প্রতিটি গ্রুপ তাদের ইচ্ছামতো নির্বাচন করার চেষ্টা করতে থাকেন। কিন্তু শেষ পর্যন্ত কোন নির্বাচনই চূড়ান্তভাবে সম্পন্ন হয়নি।


১৮৭২ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ওই সমিতির সদস্যদের মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন সময় সংঘর্ষের ঘটনাসহ মামলা মোকদ্দমা দায়েরের ঘটনাও ঘটে। একে অপরকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনাও ঘটে একাধিকবার। এক পর্যায়ে প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনী ব্যালট পেপারসহ ব্যালট বাক্স জব্দ করে নিয়ে যাওয়া হয় এবং ভোট বন্ধ হয়ে যায়। এভাবে ভোট বিহীন চলে প্রায় দীর্ঘ চারটি বছর। একাধিক সিনিয়ার আইনজীবী জানান, সমিতি পরিচালনায় ছিলনা কোন নির্বাচিত কমিটি। অনেকটা বাহুবল ও রাজনৈতিক শক্তি ব্যবহার করে এবং প্রশাসনকে ম্যানেজ করে নিজেদের ইচ্ছানুযায়ী সমিতি পরিচালনা করা হয়েছে দীর্ঘদিন যাবত। কিন্তু সাধারণ আইনজীবীরা সকল সময় প্রত্যাশা করতেন নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা আইনজীবী সমিতি পরিচালিত হোক। কারণ সমিতির ছয় শতাধিক সদস্যের আর্থিক নিরাপত্তার বিষয়টি ছিল গুরুত্বপূর্ণ। অবশেষে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ফলে গঠিত অন্তআর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের অন্যান্য স্থানের মতো সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতিতেও গঠন করা হয় একটি অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটি। উক্ত আহ্বায়ক কমিটি সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠানের জন্য ৭ সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করেন। কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২১ নভেম্বর আইনজীবী সমিতির সেই কাঙ্ক্ষিত নির্বাচন অনুষ্ঠানের জন্য দিন ধার্য করেছে। ফলে আইনজীবীরা পূর্বের দ্বিধাদ্বন্দ্বকে ভুলে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে লাইনচ্যুত হওয়া আইনজীবী সমিতিকে সঠিক লাইনে তুলে দেওয়ার চেষ্টা করছেন। যাতে করে আগামী দিনগুলিতে নির্বাচিত কমিটির মাধ্যমে আইনজীবী সমিতি পরিচালিত হয়।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক সমিতির সাবেক একাধিক নেতৃবৃন্দ এবং একাধিক সিনিয়র আইনজীবী আমাদের প্রতিনিধিকে জানান, দীর্ঘদিন যাবত সমিতির নির্বাচিত কমিটি না থাকায় সমিতিতে অস্থিরতা বিরাজ করছে। আর্থিক বিষয় নিয়েও সমিতির সদস্যদের মধ্যে শংকা তৈরী হয়েছে। বার এবং বেঞ্চের মধ্যে সমন্বয় সাধন সম্ভব হচ্ছে না। ফলে আইনজীবী এবং বিচারপ্রার্থীরা নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন।


তারা আরও বলেন, বিচারকরাও সময় মতো এজলাসে ওঠেন না, খাস কামরায় চা-কফি খেয়ে, খোশ গল্প করে কর্মঘন্টা নষ্ট করেন। জেলার আশাশুনি ও শ্যামনগরের মতো প্রত্যন্ত অঞ্চল থেকে বিচারপ্রার্থী নারী-পুরুষ আদালত অঙ্গনে এসে ঘন্টার পর ঘন্টা অলস সময় পার করেন। বেলা সাড়ে ১১ টার আগে কোন বিচারক এজলাসে ওঠেন না। আদালত সংশ্লিষ্ট কর্মচারীরা ইচ্ছামত অবৈধ অর্থ গ্রহন করেন। এসব ব্যাপারে নির্বাচিত কমিটি না থাকায় কোন প্রকার প্রতিবাদও করা যায় না। ফলে সাতক্ষীরার আদালত অঙ্গন দীর্ঘদিন একটা শূন্যতার মধ্য দিয়ে চলছে বলে দাবি করেন ওইসব আইনজীবী নেতৃবৃন্দ। তারা আশা প্রকাশ করেন, আগামীতে নির্বাচিত কমিটি বার ও বেঞ্চের মধ্যে সমন্বয় সাধন করে চলতে পারলে সাধারণ বিচারপ্রার্থীরা উপকৃত হবেন।


Tag
আরও খবর