লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

দেবহাটা প্রেসক্লাবের নব-কমিটির নেতৃবৃন্দদের দায়িত্বভার গ্রহণ

দেবহাটা প্রেসক্লাবের নব-কমিটির নেতৃবৃন্দদের দায়িত্বভার গ্রহণ


মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরা দেবহাটা প্রেসক্লাবের নব-কমিটির নেতৃবৃন্দদের দায়িত্বভার গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) প্রেসক্লাবের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দেবহাটা প্রেসক্লাবের নব-কমিটির সভাপতি মীর খায়রুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পদাক বায়েজিত বোস্তামি উজ্বলের পরিচালনায় এ দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়।


এসময় সভাপতি মীর খায়রুল আলমের বক্তব্যে বলেন, দেবহাটা প্রেসক্লাব হবে সব মানুষের জন্য উন্মুক্ত। থাকবে না কোনন বৈষম্য। মানুষ অসহায় হয়ে পড়ে তখন সাংবাদিকদের দ্বারে হাজির হয়। ক্লাবকে বা পদকে পুঁজি করে বিগত দিনের ন্যায় জমিদখল, খাল দখল, টেন্ডারবাজি, ক্ষমতার অপব্যবহার করা যাবে না। খুব দ্রুত সময়ের মধ্যে প্রেসক্লাবে একটি লাইব্রেরি স্থাপন করে সেখানে দেশি-বিদেশী লেখকদের বই এর ব্যবস্থা করা হবে।


প্রতিদিন মানুষ প্রেসক্লাবে এসে বই ও পত্রিকা পড়তে পারে সেই উদ্যোগ নেওয়া হবে। উপজেলা পর্যায়ে সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ ব্যবস্থা করা হবে। প্রেসক্লাবে সাধারণ মানুষের জন্য খোলা হবে পরামর্শ বক্স। অতিদ্রুত সময়ে প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক সদস্য সংগ্রহ করা হবে। যোগ্যতা সম্পন্ন সংবাদকর্মীরা ক্লাবের ফর্মে আবেদন করতে পারবেন। পরবর্তীতে তা যাচাই-বাছাই শেষে চূড়ান্ত করা হবে।


সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন, সহ-সভাপতি সুমন পারভেজ বাবু, সাধারন সম্পাদক বায়েজিত বোস্তামি উজ্বল, যুগ্ম-সম্পাদক লিটন ঘোষ বাপি ও ফরহাদ হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, অর্থ সম্পাদক এসকে অভি, দপ্তর সম্পাদক এমএ মামুন, সাহিত্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এসএম নাসির উদ্দীন প্রমুখ।


Tag
আরও খবর